Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

র‌্যাব এখন এসআরবি

  • নাম ও আইনি কাঠামোয় পরিবর্তন
  • জনবল-সম্পদের বড় অংশ থাকছে নতুন ইউনিটে
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৪
র‌্যাব এখন এসআরবি

আর কোনো বাহিনী থাকছে না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নামে। র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার এ-সংক্রান্ত আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশের পর বুধবার থেকে নতুন নামে কার্যক্রম পরিচালনা করছে ইউনিটটি। র‌্যাবের ওয়েবসাইটেও নাম বদলে এসআরবি লেখা হয়েছে।  

নাম ও আইনি কাঠামোয় পরিবর্তন এলেও র‌্যাবের জনবল, সম্পদ, তহবিল, দায়, চুক্তি ও নথিপত্র এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে আইনে।

এসআরবি আইনে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাব গঠনের আইনি ভিত্তি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এ অন্তর্ভুক্ত করা সংশ্লিষ্ট বিধানগুলো রহিত হবে। তবে র‌্যাবের কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারাসংক্রান্ত ২০০৫ সালের বিধিমালা বহাল থাকবে। একই সঙ্গে ওই বিধিমালা বা অন্য কোনো আইন বা বিধির অধীনে কোনো সদস্যের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা কিংবা আদালতের কার্যধারাও বহাল থাকবে।

অর্থাৎ র‌্যাবের পুরনো আইনি কাঠামোর অবসান ঘটলেও এর প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার বড় একটি অংশ থাকছে এসআরবিতে। আইনে বলা হয়েছে, র‌্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে থাকা অর্থ, দায়, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি, হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট দলিল তৎক্ষণাৎ এসআরবির কাছে স্থানান্তরিত ও ন্যস্ত হবে।

এসআরবি’র ওয়েবসাইট

গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের বিল পাস হয়। বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি পাস করা হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে নতুন কাঠামোটি আইনি রূপ পায়। এর পরদিন থেকেই এসআরবি নামে কার্যক্রম শুরু করে ইউনিটটি।

র‌্যাবের শুরু ও বিতর্কিত পরিণতি

২০০৩ সালে আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স সংশোধনের মাধ্যমে র‌্যাব গঠনের আইনি ভিত্তি তৈরি করা হয়। পরের বছর ২৬ মার্চ বাহিনীটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে র‌্যাবের ভূমিকা আলোচিত হলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটি দেশি-বিদেশি পর্যায়ে সমালোচনার মুখে পড়ে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব এবং বাহিনীটির তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ ছাড়া জাতিসংঘ, গুমসংক্রান্ত তদন্ত কমিশন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে র‌্যাব বিলুপ্ত বা পুনর্গঠনের সুপারিশ করে।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‌্যাব বিলুপ্ত করে বাহিনীটির কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র‌্যাব বিলুপ্তির সুপারিশ করে।

এর ধারাবাহিকতায় র‌্যাবের কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে এসআরবি গঠন করা হয়েছে। ফলে র‌্যাব নামে পরিচিত বাহিনীর আনুষ্ঠানিক কার্যক্রমের অবসান ঘটলেও এর জনবল ও প্রাতিষ্ঠানিক সম্পদের বড় অংশ নিয়েই পুলিশের অধীনে নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি।

এসআরবিগেজেট প্রকাশস্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’