Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব

‘আগুনের’ টানা বৃষ্টি, ভোগাবে ফাগুনে

  • চার জেলায় ৬ হাজার হেক্টর আলুর ক্ষতি
  • এক হাজার হেক্টর পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত
  • পেছাতে পারে মৌসুম কমার শঙ্কা ফলন
আগামীর সময়ের প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩১
শেয়ার করুন:
‘আগুনের’ টানা বৃষ্টি, ভোগাবে ফাগুনে

গ্রাফিকস: আগামীর সময়

বর্ষণে কাঁদছে কৃষক। তাদের কান্না শুধুই নিজ স্বার্থে নয়; বরং দেশবাসীর। কারণ মাঠে মাঠে ভেসেছে পাকা আমন ধান, ভেসে গেছে পরবর্তী মৌসুমের আলু ও পেঁয়াজের বীজতলা— যা ঘরে তোলার কথা ছিল আগামী ফেব্রুয়ারিতে তথা ফাল্গুন মাসে। সেটি কিছুটা পিছিয়ে যেতে পারে, আশঙ্কাজনক হারে কমতে পারে উৎপাদনও। ক্ষেতে ক্ষেতে এখন শুধুই ক্ষতচিহ্ন। নতুন করে আবার বীজতলা তৈরি করতে বেড়ে যাবে খরচ, এতে নেতিবাচক প্রভাব পড়বে পণ্যমূল্যে। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাষিদের সঙ্গে কথা বলে এবং ফসলি জমি পরিদর্শন করে পাওয়া গেছে এ দুর্দশার চিত্র।

গত ১৮-২১ নভেম্বরের টানা বৃষ্টিতে রংপুর কৃষি অঞ্চলে হুমকির মুখে পড়েছে আলুর আবাদ। সে সঙ্গে হঠাৎ বৃষ্টিতে তৈরি জমিতে পানি ওঠায় চলতি রবি ফসল চাষ অনেকটা পিছিয়ে পড়ায় দুশ্চিন্তায় কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলা— লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুরে চলতি বছর ১ লাখ ৪ হাজার ৫৪৯ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত আলু রোপণ করা হয়েছে ২৮ হাজার ৪৪৬ হেক্টরে। সাম্প্রতিক বৃষ্টিতে ৬২ হেক্টরে পানি উঠলেও ক্ষয়ক্ষতির শঙ্কা কম। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কবলে পড়া গজিয়ে ওঠা আলুক্ষেতের মাটি আলগা করে রস শুকানোর চেষ্টা করছেন অনেকেই। এ ছাড়া বৃষ্টির কারণে জমিতে পর্যাপ্ত রস জমায় নিচু এলাকার আলু রোপণসহ রবি ফসলের চাষ পিছিয়ে যাওয়ায় স্বস্তিতে নেই কৃষকরা।

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি এলাকার কৃষক আব্দুস সোবহান বললেন, ‘বৃষ্টিতে সদ্য গজানো আলুক্ষেতে পানি উঠেছিল, ক্ষেতের অবস্থা ভালো নয়। এখনো বলা যায় না কতটুকু ক্ষতি হবে।’

অক্টোবরের মাঝামাঝিতে আগাম জাতের আলু করেছিলেন বগুড়ার মোকামতলার পালিতপুর গ্রামের শাহিন ইসলাম। সবে আলুর গুটি হওয়া শুরু করেছে। এরই মধ্যে বৃষ্টি বাদ সাধে। গাছ না পচলেও আলুর ফলন নিয়ে দুশ্চিন্তায় এই কৃষক। জেলার কৃষি বিভাগের তথ্য বলছে, বগুড়ায় আগাম জাতের আলুর আবাদ হয়েছে ২ হাজার ৫৩৭ হেক্টর জমি। বৃষ্টিপাতে বগুড়ায় ১৫০ হেক্টরের আলু আক্রান্ত হয়েছে। এ ক্ষতির সঙ্গে কৃষক সম্পৃক্ত ৬৩৫ জন। জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) মাহফুজ আলম বলেছেন, আলু নষ্ট না হলেও ফলন কিছুটা কম পেতে পারে কৃষক। একই সঙ্গে টানা বৃষ্টির কারণে একটু পিছিয়ে গেছে মূল মৌসুমের আলুর আবাদ।

দেড় বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছেন জয়পুরহাটের পাঁচবিবির সাইদুল ইসলাম। অতিবৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় সদ্য রোপণ করা আলুর বীজ পচে যাওয়ার শঙ্কায় তিনি। পাশাপাশি জমিতে কেটে রাখা আমন ধানও শ্রমিক সংকটে ঘরে তুলতে পারেননি। শুধু সাইদুল নন, জেলার অধিকাংশ কৃষকই একই বিপাকে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২০, ২১ ও ২২ নভেম্বরের ঘূর্ণিঝড় আকভান ও অতিবৃষ্টিতে জয়পুরহাটে ৫ হাজার ৬২৬ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ৪ হাজার ১১৫, আলু ১ হাজার ২৩৭, সরিষা ১৯২, শাকসবজি ৪৫, পেঁয়াজ ২২, গম ১১, মরিচ ৩ এবং ১ হেক্টর রসুনের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকায় রয়েছে।

পানিতে ভাসে পেঁয়াজের বীজতলা

টানা বৃষ্টিতে রাজবাড়ীর ২৭ হাজার ৫০ কৃষক ক্ষতিগ্রস্ত। পানিতে তলিয়ে যায় ৩ হাজার ৭২৩ হেক্টর ফসলি জমি। এর মধ্যে ৬১২ হেক্টর সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগের হিসাবে, এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৬১৪ টন ফসল, আর আর্থিক ক্ষতির পরিমাণ ৫৮ কোটি ১৬ হাজার ৩৫২ টাকা। বালিয়াকান্দির তরুণ কৃষক মনিরুল ইসলাম ১৭ নভেম্বর ১২ শতাংশ জমিতে দুই কেজি পেঁয়াজের বীজ বপন করেন। পরদিনই বৃষ্টিতে তার পুরো ক্ষেত তলিয়ে যায়। এতে সার, ওষুধ ও শ্রমের খরচ বাদেই শুধু ১১ হাজার টাকার বীজ নষ্ট হয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে রাজবাড়ীর ৫ উপজেলায় ৪০ হাজার ৯৩২ হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার হেক্টরে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। বাকি ৩৫ হাজার ৯৩২ হেক্টরে হালি পেঁয়াজ চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। এ ছাড়া জেলায় প্রায় পাঁচ হাজার হেক্টরে শীতকালীন সবজির আবাদ হয়েছে।

ফরিদপুরের হালি পেঁয়াজের ২০ হেক্টর বীজতলা আক্রান্ত। জেলার সালথা, নগরকান্দা, সদর, সদরপুর, ভাঙ্গা, মধুখালী ও চরভদ্রাসন উপজেলার ফসলি জমিতে জলাবদ্ধতার কারণে এই ক্ষতি হয়েছে। সদ্য হালি পেঁয়াজের এসব বীজতলায় পানি জমার কারণে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

পাবনায় পেঁয়াজের বীজতলায় পচন ধরেছে। চাষিরা দ্রুত পানি নিষ্কাশন করলেও চারার গোড়ায় আর্দ্রতা থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

সুজানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় বীজতলার প্রায় ৫ থেকে ১০ শতাংশ চারা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুপাতিক হারে বিঘাপ্রতি প্রায় পাঁচ হাজার টাকা করে খরচ বাড়তে পারে।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান জানালেন, জেলায় ১৩ হেক্টর জমির বীজতলা বৃষ্টির পানিতে আক্রান্ত হলেও সে হারে পচন ধরে ক্ষতিগ্রস্ত হয়নি।

কৃষকের শঙ্কা বাড়াচ্ছে মজুদ আলু

কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে এখনো ১১-১২ লাখ টন আলুর মজুদ রয়েছে, যা সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে পরবর্তী েমৗসুমে। আবার ডিসেম্বরেই খালি করতে হবে হিমাগারগুলো। এই বেঁধে দেওয়া সময়সীমায়ও উদ্বিগ্ন কৃষক ও ব্যবসায়ীরা। কারণ হিমাগার থেকে আলু বের করলেই কেজিতে ১৫ টাকা লোকসান হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই মজুদ থেকে গেলে নতুন আলুরও দাম পাবে না কৃষক। সে হিসেবে টানা বৃষ্টি ও মজুদ আলুর কারণে উভয়সংকটে পড়েছেন চাষিরা।

প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা

আকভানফাগুনফসলপ্রভাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!