বর্ষণে
কাঁদছে কৃষক। তাদের কান্না শুধুই নিজ স্বার্থে নয়;
বরং দেশবাসীর। কারণ মাঠে মাঠে
ভেসেছে পাকা আমন ধান,
ভেসে গেছে পরবর্তী মৌসুমের
আলু ও পেঁয়াজের বীজতলা—
যা ঘরে তোলার কথা
ছিল আগামী ফেব্রুয়ারিতে তথা ফাল্গুন মাসে।
সেটি কিছুটা পিছিয়ে যেতে পারে, আশঙ্কাজনক
হারে কমতে পারে উৎপাদনও।
ক্ষেতে ক্ষেতে এখন শুধুই ক্ষতচিহ্ন।
নতুন করে আবার বীজতলা
তৈরি করতে বেড়ে যাবে
খরচ, এতে নেতিবাচক প্রভাব
পড়বে পণ্যমূল্যে। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
চাষিদের সঙ্গে কথা বলে এবং
ফসলি জমি পরিদর্শন করে
পাওয়া...