Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সীমান্তে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯
সীমান্তে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ফাইল ছবি

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বর্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আগস্টে ২২০ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩৭ বাংলাদেশি, ৬ ভারতীয় ও ১৮৮ মিয়ানমার নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবির প্রতিবেদন অনুযায়ী, গেল মাসে বিজিবির অভিযানে জব্দ হয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ ইয়াবা। এর পাশাপাশি ৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ এবং ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ এবং বিপুল পরিমাণ অন্যান্য ট্যাবলেট, বিড়ি ও সিগারেট জব্দ করা হয়।

চোরাচালানের তালিকায় রয়েছে নানা ধরনের সামগ্রীও। জব্দ হয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, প্রায় ৪ হাজার থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল এবং ৫ হাজারের বেশি তৈরি পোশাক। এ ছাড়াও রয়েছে ৬ লাখের বেশি কসমেটিকস সামগ্রী, ১০ লাখের বেশি পিস আতশবাজি, প্রায় ৮ হাজার মোবাইল ডিসপ্লে, ৩৪ হাজারের বেশি মোবাইল যন্ত্রাংশ, বিপুল পরিমাণ চকোলেট, চা পাতা, সুপারি, জিরা, রসুন, চিনি, সার, বীজ ও অন্যান্য পণ্য।

চোরাচালানের পাশাপাশি সীমান্তপথে অস্ত্র পাচারের চেষ্টাও ধরা পড়েছে বিজিবির অভিযানে। আগস্টে উদ্ধার হয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুলি। এ ছাড়া ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৯১টি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন এবং ৯৭টি নৌযান জব্দ করা হয়েছে।

বিজিবিআটক পণ্যসীমান্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise