হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন পণ্য নিলামে বিক্রি করা হবে। এজন্য বিশেষ ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা কাস্টমস হাউজ। কর্মক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি হ্রাস, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বিমানবন্দরের ভৌত ও আর্থিক নিরাপত...