Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

ই-নিলামে বিক্রি হবে বিমানবন্দরে আটক পণ্য

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৬
ই-নিলামে বিক্রি হবে বিমানবন্দরে আটক পণ্য

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন পণ্য নিলামে বিক্রি করা হবে। এজন্য বিশেষ ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা কাস্টমস হাউজ। কর্মক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি হ্রাস, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বিমানবন্দরের ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কাস্টম হাউজের অধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে সংরক্ষিত বিভিন্ন ধরনের পণ্য ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ই-অকশনের মাধ্যমে বিক্রি করা হবে। এ লক্ষ্যে আগ্রহী নিলাম ক্রেতাদের কাছ থেকে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ আদেশের আলোকে প্রথম নিলামে কোনো লটের জন্য সংরক্ষিত মূল্য বিবেচনা না করে প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছেই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে।

আগ্রহী বিডাররা ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত কাস্টমস ও এনবিআরের ওয়েবসাইটে উল্লিখিত ই-অকশন পোর্টালে নিবন্ধন করে বা লগইন করে নিলামে অংশ নিতে পারবেন। একই সঙ্গে বিডারদের জন্য সরেজমিন পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে, যাতে তারা পণ্যের অবস্থা যাচাই করে অনলাইনে দরপত্র জমা দিতে পারেন।

ঢাকা কাস্টম হাউজ জানিয়েছে, নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। তবে অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

ঢাকা কাস্টমসই-নিলামশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরআটক পণ্য
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise