বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
নতুন পুলিশ সুপার পেল বাগেরহাট ও চুয়াডাঙ্গা। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।
গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
এ ছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



