Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

অতএব

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩২
অতএব

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা চিড়িয়াখানায় গেলে প্রথমেই একটা বিষয় চোখে পড়ে— এখানে পশুরা খুব শান্তিতে আছে! অবশ্য শান্তিতে থাকার কারণটা একটু ভিন্ন। তারা জানে, তাদের কাজ শুধু খাঁচায় বসে থাকা, মাঝেমধ্যে গর্জন করা আর দর্শনার্থীদের বিনোদন দেওয়া। আর খাবারের ব্যাপার? সে দায়িত্বও নাকি মানুষ খুব আন্তরিকতার সঙ্গে পালন করে! চিড়িয়াখানার সবচেয়ে বড় রহস্য হলো পশুর খাবার। কাগজে-কলমে খাবার যায় পশুদের জন্য; কিন্তু বাস্তবে সেই খাবার কতটা তারা পায়, তা গভীরভাবে জানার বিষয়। গন্ধ পেয়ে কিছু মানুষের চোখ এমন চকচক করে ওঠে, মনে হয় বাঘের জন্য আনা মাংসটা বুঝি তাদেরই বহুদিনের পাওনা। পশুরা খাঁচার ভেতর বসে তাকিয়ে থাকে আর অভিযোগ করে— ‘ভাই, আমাদের কিছু খাবার দিয়ে যান! আমাদের যে খাবার দেয় তাতে হয় না।’ কিন্তু মানুষ কি প্রাণীদের ভাষা বোঝে?

এরপর আছে বানর। চিড়িয়াখানার সবচেয়ে সক্রিয় কর্মচারী বলা যায় তাদের। সারাদিন লাফালাফি, ঝোলাঝুলি, দাঁত বের করে হাসি আর দর্শনার্থীদের দিকে তাকিয়ে অদ্ভুত সব কাণ্ড! কেউ মোবাইল ফোন বের করলেই বানর এমনভাবে তাকায়, যেন বলছে, ‘ছবি তুলছ? আগে আমার অনুমতি নাও!’ তবে তাদের দৃষ্টি থাকে দর্শনার্থীদের বাদামের দিকে।

তারপর সিংহের খাঁচার সামনে গেলেই পরিবেশ বদলে যায়। একটু পরপর গম্ভীর গর্জন— ‘গররররর!’ দর্শনার্থীরা সঙ্গে সঙ্গে চুপ। ছোট বাচ্চারা মায়ের হাত শক্ত করে ধরে। আর কিছু সাহসী মানুষ দূর থেকে বলে, ‘ওই দেখ, সিংহ!’ এমনভাবে বলে যেন সিংহ তাদের পাশের বাসার কাকা।

বাঘের ব্যাপার আবার আলাদা। বাঘ যখন হুংকার দেয়, তখন বোঝা যায়— এই লোকটা এখনো নিজের পদমর্যাদা ভুলে যায়নি। খাঁচার ভেতর পায়চারি করতে করতে এমন ভাব নেয়, যেন পুরো চিড়িয়াখানার ম্যানেজার সে-ই। কিন্তু খাবার কম পাওয়ায় বিষণ্ন থাকে তার মন।

আর ময়ূর? সে তো চিড়িয়াখানার ফ্যাশন আইকন। হঠাৎ পেখম খুলে নাচ শুরু করলে সবাই মোবাইল বের করে। শুরু হয়ে যায় ছবি-ভিডিও করা। কেউ আবার এমনভাবে তাকিয়ে থাকে যেন জীবনে প্রথমবার সৌন্দর্য দেখেছে। ময়ূরও সম্ভবত মনে মনে বলে, ‘হ্যাঁ, ছবি তোলো। আমারও একটু সোশ্যাল মিডিয়া দরকার।’

সব মিলিয়ে ঢাকা চিড়িয়াখানা আসলে অদ্ভুত এক জায়গা। এখানে পশুরা খাঁচায় থাকে, মানুষ তাদের দেখতে আসে, বানর মানুষকে দেখে হাসে, সিংহ গর্জন করে, বাঘ হুংকার দেয়, ময়ূর নাচে।

আজ প্রাণী দিবস। প্রাণীরা আমাদের প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভালোবাসা, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় খাবার দেওয়া আমাদের দায়িত্ব। বনের পশু, পাখি, গৃহপালিত প্রাণী— সবাই পৃথিবীর ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়; বরং সহানুভূতি ও যত্ন দেখাই। প্রাণীরা বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই সুন্দর থাকবে আমাদের পৃথিবী।

আমাদের মনে রাখতে হবে পৃথিবীটা তাদেরও।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ