Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

গ্লাসগোর আকাশে উড়ছে ড্রাগন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৩৮
গ্লাসগোর আকাশে উড়ছে ড্রাগন

এসটিভি রেডিওর জনপ্রিয় উপস্থাপক ইউয়েন ক্যামেরন কর্মস্থলে যাওয়ার পথে আকাশে অদ্ভুত এই প্রাণীটিকে উড়তে দেখেন। ছবি : সংগৃহীত

কুয়াশাঘেরা এক ভোর। কাজে যাওয়ার পথে হঠাৎ আকাশে ডানা মেলে উড়তে দেখা গেল বিশাল এক ড্রাগন! এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্কটল্যান্ডের গ্লাসগো শহরের বাসিন্দারা।

দ্য ন্যাশনাল ডটস্কটের প্রতিবেদন অনুযায়ী, ওভিও হাইড্রো প্রাঙ্গণের কাছে ক্ল্যাইড নদীর ওপর দিয়ে ভেসে যাওয়া এই ড্রাগনের দৃশ্যটি ক্যামেরাবন্দি হতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটে ভোর পৌনে ছয়টা নাগাদ। এসটিভি রেডিওর জনপ্রিয় উপস্থাপক ইউয়েন ক্যামেরন কর্মস্থলে যাওয়ার পথে আকাশে অদ্ভুত এই প্রাণীটিকে উড়তে দেখেন। তিনি আর দেরি না করে দ্রুত দৃশ্যটি ধারণ করেন। পরে সেটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানতে চান তিনি ঠিক কী দেখছেন?

মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কৌতূহলী নেটিজেনরা দিতে থাকেন নানা মজার প্রতিক্রিয়া ও যুক্তি।

ফুটবলপ্রেমীদের অনেকে আবার রসিকতা করে বলেছেন, সার্বিয়ান মিডফিল্ডার ভানজা দ্রাগোজেভিচকে দলে নেওয়ার জন্য ফুটবল ক্লাব রেঞ্জার্সের হয়তো এটি কোনো অভিনব প্রচার কৌশল!

আরও পড়ুন

আয়রন থ্রোনের লড়াইয়ে ফিরছে ‘হাউজ অব দ্য ড্রাগন ৩’

১৪ জুন ২০২৬

তবে রহস্য উন্মোচনের পর জানা গেল, এটি কোনো আসল রূপকথার জীব নয়। বিখ্যাত টিভি সিরিজ হাউস অব দ্য ড্রাগনের জনপ্রিয় ড্রাগন চরিত্র সাইরাক্স-এর আদলে তৈরি একটি অত্যাধুনিক ফ্লাইং মডেল।

১৩ কেজি ওজনের এই উড়ন্ত ড্রাগনটি তৈরি করেছে জার্মান কোম্পানি এয়ারস্টেজ। কার্বন ফাইবার, ফোম এবং পায়ে লুকানো ছোট ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় এটি।

মডেলটির পাইলট ও অপারেটর ডেনিস গুটোওস্কি জানান, এটি তৈরি করা হয়েছে ২৩টি সচল যন্ত্রাংশের নিখুঁত সমন্বয়ে। যার ডানা, লেজ ও প্রোপেলারগুলো একদম সত্যিকারের প্রাণীর মতো নাড়াচাড়া করা যায়।

এর আগে লন্ডনের আকাশেও এই ড্রাগনটি উড়ানো হয়েছিল। ড্রাগনটির উড্ডয়নকে যেন হুবহু বাস্তব বলে মনে হয়, সেজন্য মাসের পর মাস গবেষণা করে তৈরি করা হয়েছে নিখুঁত এই নকশা।

সূত্র : এনডিটিভি

ড্রাগনপ্রাণীস্কটল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক