Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবা-ভাইকে অপহরণ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:০৪
মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবা-ভাইকে অপহরণ

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনিল কুমার ও তা ছেলে অচুকে উদ্ধার করে ভার্কালার একটি হাসপাতালে নিয়ে যায়। প্রতীকী ছবি

মেয়ের জন্য আসা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খেসারত এতটা নৃশংস হতে পারে, তা হয়তো কল্পনাও করতে পারেননি ভারতের কেরালার এক বাবা। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি ও তার ছেলেকে অপহরণ করে একদল যুবক। এরপর একটি ঘরে বন্দি রেখে তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেরালার তিরুবনন্তপুরম জেলার ভার্কালার কাছে নাগুরুরে ঘটে এই ঘটনা। এতে জড়িত সুধীশ, শামনাদসহ পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা গেছে, কেরালার ভাদাসেরিকোনামের বাসিন্দা অনিল কুমার তার মেয়ের সঙ্গে প্রধান অভিযুক্ত সুধীশের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই অনিল কুমারকে টার্গেট বানায় সুধীশ। কাজের সুযোগ দেওয়ার নাম করে অনিল কুমারকে কৌশলে একটি নির্মাণাধীন বাড়িতে ডেকে নেয় অভিযুক্তরা।

অনিল কুমার সেখানে পৌঁছামাত্রই তাকে একটি সাউন্ডপ্রুফ ঘরে বন্দি করা হয়। এরপর শিকল দিয়ে বেঁধে তার ওপর চালানো হয় নির্যাতন। পরবর্তীতে অনিল কুমারের ছেলে অচুকেও চাকুর মুখে জিম্মি করে সেই বাড়িতে আসতে বাধ্য করা হয়। তার ওপরও একই কায়দায় চালানো হয় নির্যাতন।

আরও পড়ুন

বিয়ের খবর নিজেই জানালেন জেনিফার উইঙ্গেট

১৯ জুলাই ২০২৬

‘এই বিয়ে না হলে অনিল ও তার ছেলে অচুর গায়ে বিস্ফোরক বেঁধে মেরে ফেলা হবে। এমনকি অনিলের মেয়েকেও হত্যা করা হবে’, বাবা-ছেলেকে হুমকি সুধীশের।

তদন্তকারীদের ধারণা, দুষ্কৃতকারীরা অনিল কুমারের স্ত্রীকেও অপহরণ করার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের পদক্ষেপে তা ভেস্তে যায়। নির্যাতনের কারণে অনিল কুমারের এক হাত ভেঙে গেছে। আর অচুর আঙুলে মারাত্মক আঘাত লেগেছে।

নির্যাতনের একপর্যায়ে অচুর কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে ভার্কালার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে হাতবোমা, আগ্নেয়াস্ত্র, শিকলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

সূত্র : গালফ নিউজ

ভারতকেরালাবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর