এই দিনে
ইরানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক

১৯৮১ সালের এই দিনে ইরানে আঘাত আনে বড় ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৯। এ ভূমিকম্পে তেহরান থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত গোলবাফ শহর পরিণত হয় ধ্বংসাবশেষে। গুরুতর এ ভূমিকম্পে নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। আহত হন ৮০০ জনেরও বেশি।




