চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে ছুরি মেরে যুবক নিহত
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে রাফসান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা বাজার সংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত রাফসান ওই ইউনিয়নের শাকতলা গ্রামের হেদায়েতুল্লাহ হেদুর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে বুধবার রাতে রাফসানের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি করা হয় ছুরিকাঘাত। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া বুধবার রাত পৌনে ১১টার দিকে রাফসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানা গেছে।




