হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ৫৭৫
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন দপ্তরসমূহের শূন্য পদে লোকবল নিয়োগের পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির পদে মোট ৫৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৯ জুলাই প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: অডিটর।
পদ সংখ্যা: ৩৭৮টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
পদের নাম: জুনিয়র অডিটর।
পদ সংখ্যা: ৯২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর।
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: ড্রাইভার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: সর্টার।
পদ সংখ্যা: ৪০টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৫৭টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি।





