পেট্রোলিয়াম ইনস্টিটিউটে চাকরির সুযোগ, আগস্টেই শেষ আবেদন

সংগৃহীত ছবি
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৩ ক্যাটাগরির পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৭ জুলাই প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। গত ২ আগস্ট থেকে চলছে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া।
পদের নাম: সহকারী পরিচালক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও)।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ভূ-তত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।
পদের নাম: পিএ।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ১৩,০০০–২৬,৫৯০ টাকা (১১তম গ্রেড)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট, ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি







