জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৩ ক্যাটাগরির পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৭ জুলাই প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। গত ২ আগস্ট থেকে চলছে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া।পদের নাম: সহকারী পরিচালক।পদ সংখ্যা: ১টি।শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও)।পদ সংখ্যা: ২টি।শিক্ষাগত যোগ্যত...