৪১ কর্মী নেবে পাওয়ার গ্রিড বাংলাদেশ, আবেদন শুরু

ফাইল ছবি
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫ ক্যাটাগরির পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৮ জুন প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। গতকাল বুধবার (১০ জুন) থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম: জুনিয়র হিসাব সহকারী।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: একাউন্টিং/ফাইন্যান্স/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/ব্যাংকিংয়ে কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: জুনিয়র ব্যক্তিগত সচিব।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি। প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম-ভান্ডার সহকারী।
পদসংখ্যা: ১৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি। তবে সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি/সমমান।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: নিরাপত্তাপ্রহরী।
পদসংখ্যা: ১১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬; বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি





