৫৩৮ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

প্রাণিসম্পদ অধিদপ্তর। ফাইল ছবি
প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ক্যাটাগরির পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় এ নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: সিমেন ক্যারিয়ার।
পদ সংখ্যা: ৩২টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (১৯তম গ্রেড)।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৫০৬টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (২০তম গ্রেড)।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদন ফি : ৫৬ টাকা (অফেরৎযোগ্য)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শুরু সময়: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।






