প্রোডাকশন বিভাগে কর্মী নেবে এসিআই, কর্মস্থল গাজীপুর
আগামীর সময় ডেস্ক

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (অ্যাসেম্বলি অ্যান্ড মেটেরিয়াল সাপ্লাই) বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ আগস্ট প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: ডেপুটি/ ম্যানেজার।
বিভাগ: প্রোডাকশন (অ্যাসেম্বলি অ্যান্ড মেটেরিয়াল সাপ্লাই)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ৬ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর।
কর্মস্থল: গাজীপুর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস, দুপুরের খাবার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম







