স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ২০ আগস্ট
আগামীর সময় ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্যপদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৭ আগস্ট প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ২০ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম: সহকারী প্রসিকিউটর।
পদ সংখ্যা: ৪১টি।
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)।
আবেদন ফি: ১৬৮ টাকা।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি







