অভিজ্ঞতা ছাড়াই মধুমতি ব্যাংকে চাকরি, বেতন ২৪ হাজার টাকা
আগামীর সময় ডেস্ক

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে রিটেল বিজনেস অ্যাসোসিয়েট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। গত ২৩ আগস্ট প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: রিটেল বিজনেস অ্যাসোসিয়েট, (এবিএ-এসবিএ)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা। মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ২০,০০০-২৪,০০০ টাকা (মাসিক)।
সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম







