Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

ত্রিপুরাদের জুমঘরে

সত্যজিৎ কাঞ্জিলাল
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৫
ত্রিপুরাদের জুমঘরে

দোতংপাড়া । ছবি: তৌহিদ জসি

কালো পাথুরে পাহাড়ের গা বেয়ে উঠে গেছে একফালি সরু ট্রেইল, যেখানে কোনোমতে একটি পা রাখা যায়। ডান পাশে কয়েকশ ফুট গভীর খাদ। চলেছি দোতং পাহাড়ে। এর গল্প শুরু হয়েছিল একটি গান দিয়ে। গানটি মাথায় এমনভাবে গেঁথে গিয়েছিল যে, একদিন গুগল আর্থে ঢুকে খুঁজতে শুরু করলাম— সত্যিই কি এই নামে কোনো পাহাড় আছে? পেয়েও গেলাম। সঙ্গে সঙ্গেই প্রস্তাব উঠল, বান্দরবানে যেহেতু যাচ্ছিই, দোতং পাহাড়ের চূড়ায়ও পদচিহ্ন রেখে আসি।

থানচি থেকে সাঙ্গু নদী পেরিয়ে বাঘের মুখ, সাউদানপাড়া, সাকা হাফং ও আমিয়াখুম ঘুরে পৌঁছালাম আমাদের গাইড বীর বাহাদুরের বাড়ি অতিরাংপাড়ায়। আমাদের দলের নেতৃত্বে বর্ষা ইসলাম। খাড়া পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এই পাড়ার মানুষগুলো চরম দারিদ্র্যের মধ্যেও হাসিমুখে বেঁচে থাকতে জানে। পাড়ার উঠোন থেকেই স্পষ্ট দেখা যায় দোতং পাহাড় আর তাজিংডং চূড়া। আমাদের পরবর্তী গন্তব্য এ দুটি পাহাড়।

ফেব্রুয়ারির কোনো এক দিন, ভোর ৫টা। কাঁধে ব্যাকপ্যাক তুলে অতিরাংপাড়া থেকে বেরিয়ে পড়ল আমাদের দল। সুন্দর একটি ঝিরি পেরিয়ে পরের পাহাড়ে উঠতেই নজরে এলো দোতং চূড়া। গানে, গল্পে একের পর এক পাহাড় পেরিয়ে পৌঁছে গেলাম দোতংপাড়ায়। কখন যে চার ঘণ্টা কেটে গেছে, টেরই পাইনি। ছোট একটি পাহাড়ের ওপর সাজানো-গোছানো দোতংপাড়ায় আমরা থেকে গিয়েছিলাম সে রাতে।

দোতং পাড়াটি ত্রিপুরাদের। সেখানে পৌঁছাতেই কয়েকজন নারী উষ্ণ অভ্যর্থনায় আমাদের বরণ করে নিলেন। আশ্রয় মিলল পাড়ার কারবারির জুমঘরে। বিশাল হলরুম পেরিয়ে জুমঘরের বারান্দায় পা রাখতেই মনে হলো, গোলাকৃতি পাহাড়টা যেন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এতক্ষণ যেটি দূরের চূড়া ছিল, এবার সেটি চোখের সামনে! নুডলস দিয়ে সকালের খাবার সেরে কারবারির অনুরোধে চেখে দেখলাম পাহাড়ের জনপ্রিয় শস্য মারফা।

দোতংপাড়া আগে মূলত দোতং পাহাড়ের চূড়া থেকে কিছুটা নিচে ছিল। সেখানে গেলে এখনো পুরনো পাড়ার জায়গাটি দেখা যায়। পরে পানির উৎসের কাছাকাছি থাকার জন্য পাড়াটি দোতং পাহাড় থেকে নিচে ঝিরির পাশের পাহাড়ে স্থানান্তর হয়। পাড়াতে ২০-২২ ঘর লোকের বাস।

ভারী ব্যাকপ্যাক জুমঘরে রেখে ছোট ডে-ব্যাগে পানি, স্যালাইন, গ্লুকোজ আর শুকনো খাবার ভরে বেরিয়ে পড়লাম।

ভীষণ খাড়া আর সংকীর্ণ পথ। এক পাশে গভীর খাদ। দলের কনিষ্ঠ সদস্য সাঈদের ভাষায়, পা হড়কালেই সোজা ‘ওপরে’! এমন পথেও অবশ্য রনি ভাই, সাইদুর ভাই, ফাহিম, জিনিয়া আপা, বর্ষাদের দুষ্টুমি থামছিল না। আর জাহিদ ভাই লাঠি হাতে মাঝেমধ্যেই বকা দিচ্ছিলেন সবাইকে। শেষ পর্যন্ত অসীম ধৈর্যের পরীক্ষা দিয়ে এক পা-দু পা করে পাথুরে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। গোটা চূড়াটাই ঘন বাঁশঝাড়। কোনো ট্রেইল নেই, মানুষ চলাচলের চিহ্ন বাঁশের ধারালো পাতায় শরীর ক্ষতবিক্ষত করে একপর্যায়ে নজরে এলো ছোট্ট এক টুকরো ফাঁকা জায়গা। এটাই সামিট পয়েন্ট। একজন গান ধরল— দোতং পাহাড় জুমঘরে...। তাতে কণ্ঠ মেলাল সবাই।

যেভাবে যাবেন: বান্দরবানে পৌঁছে লোকাল বাস বা চান্দের গাড়িতে থানচি পৌঁছাতে পারবেন। সেখান থেকে সাঙ্গু নদী পার হয়ে কিংবা রেমাক্রি হয়ে ট্রেকিংয়ের মাধ্যমে পৌঁছানো যায় দোতং পাহাড় ও দোতংপাড়ায়।

ত্রিপুরাজুমঘরদোতংপাড়াসাঙ্গু নদী
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    advertiseadvertise