কালো পাথুরে পাহাড়ের গা বেয়ে উঠে গেছে একফালি সরু ট্রেইল, যেখানে কোনোমতে একটি পা রাখা যায়। ডান পাশে কয়েকশ ফুট গভীর খাদ। চলেছি দোতং পাহাড়ে। এর গল্প শুরু হয়েছিল একটি গান দিয়ে। গানটি মাথায় এমনভাবে গেঁথে গিয়েছিল যে, একদিন গুগল আর্থে ঢুকে খুঁজতে শুরু করলাম— সত্যিই কি এই নামে কোনো পাহাড় আছে? পেয়েও গেলাম। সঙ্গে সঙ্গেই প্রস্তাব উঠল, বান্দরবানে যেহেতু যাচ্ছিই, দোতং পাহাড়ের চূড়ায়ও পদচিহ্ন রেখে আসি।
থানচি থেকে সাঙ্গু নদী পেরিয়ে বাঘের মুখ, সাউদানপাড়া, সাকা হাফং ও আমিয়াখুম ঘুরে পৌঁছালাম আমাদের...