Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

স্মার্টফোন যখন নিজেই ফ্রেম সাজায়

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯
স্মার্টফোন যখন নিজেই ফ্রেম সাজায়

মোবাইল প্রযুক্তির নৌকায় নতুন বদলের ঢেউ আসছে। এতে হাওয়া দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি রোবোটিকসও। লিখেছেন ইমরানুর রহমান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আর আধুনিক রোবোটিকসের অভূতপূর্ব সংমিশ্রণে বিশ্ব জুড়ে প্রযুক্তিপণ্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। শুধু স্ক্রিনের স্পর্শে চলা বা ছবি তোলার প্রথাগত ধারণা ভেঙে স্মার্টফোন এখন একটি বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইসে রূপ নিচ্ছে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় অনারের ‘রোবট ফোন’ এক নতুন সংযোজন। সাধারণ স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে এটি এমন এক প্রযুক্তি, যা ব্যক্তিগত ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ভবিষ্যৎ বদলে দেওয়ার বার্তা নিয়ে এসেছে।

​​সাধারণ স্মার্টফোনের মূল কাজ ব্যবহারকারীর হাত বা কমান্ডের ওপর নির্ভর করে। কিন্তু অনারের প্রদর্শিত এই রোবট ফোনটিতে যুক্ত করা হয়েছে উন্নত মেকানাইজড গিম্বল সিস্টেম ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ট্র্যাকিং অ্যালগরিদম।

​ফোনটি কোনো নির্দিষ্ট স্থানে রেখে দিলে ভেতরের এআই সেন্সর স্বয়ংক্রিয়ভাবে চারপাশের পরিবেশ ও মানুষের গতিবিধি বিশ্লেষণ করে। কোনো বিষয়বস্তু বা ব্যক্তি যখন এর ফ্রেমের ভেতর দিয়ে নড়াচড়া করে, তখন ক্যামেরাটি নিজস্ব মেকানাইজড মোশনের সাহায্যে তাকে অনুসরণ করতে শুরু করে। প্রযুক্তিপ্রেমীদের পাশাপাশি মিডিয়া ও চলচ্চিত্র জগতের মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর, মোবাইল ফিল্মমেকার ও সিনেমাটোগ্রাফারদের জন্য এটি কাজের নতুন দুয়ার খুলে দিয়েছে।

​অনুষ্ঠানে অনারের এই রোবট ফোনটি সরাসরি পরখ করে দেখেন দেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। ডিভাইসটির কার্যকারিতা ও গতিশীলতা নিয়ে তিনি জানান, বড় আকৃতির প্রথাগত ফিল্ম ক্যামেরা দিয়ে অনেক সময় জটিল দৃশ্যগুলো ধারণ করা সম্ভব হয় না। গাড়ির ভেতরের সংকীর্ণ জায়গা বা অপ্রশস্ত কোণ থেকে নিখুঁত শট নেওয়া অনেক বেশি কঠিন ও সময়সাপেক্ষ। রোবট ফোনের বিশেষ ক্যামেরা ডিজাইন এ ধরনের কঠিন পরিস্থিতিতে দারুণ এক সমাধান হতে পারে।

​প্রথাগত ভিডিওগ্রাফিতে চলন্ত দৃশ্যের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফারকে ক্যামেরা হাতে বা ট্র্যাকিং রিমোটের সাহায্যে চরিত্রের পেছনে দৌড়াতে কিংবা প্যান করতে হয়। কিন্তু রোবট ফোন ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো, এটিকে যেকোনো স্থানে বা সারফেসে বসিয়ে দিলে এর এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সাবজেক্টের গতিবিধি শনাক্ত করে ক্যামেরা প্যান, টিল্ট ও ট্র্যাক করতে পারে। কেউ যখন দ্রুত দৌড়ায় বা হাঁটে, ক্যামেরাটি নিজে থেকেই তার ভারসাম্য রেখে মসৃণভাবে ভিডিও শট বজায় রাখে।

স্মার্টফোনফ্রেমএআইরোবট ফোনসংযোজন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি