Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট, মাস্কের পরিকল্পনায় জ্যোতির্বিজ্ঞানীদের উদ্বেগ

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৪:৪৫
শেয়ার করুন:
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট, মাস্কের পরিকল্পনায় জ্যোতির্বিজ্ঞানীদের উদ্বেগ

স্টারশিপ রকেট উতক্ষেপণের দৃশ্য। ছবি: স্পেসএক্স

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রস্তাবিত ১০ লাখ স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্ক জ্যোতির্বিজ্ঞান গবেষণা, রাতের আকাশের স্বাভাবিক দৃশ্য এবং মহাকাশের পরিবেশের জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) বুধবার স্পেসএক্সকে নিম্ন পৃথিবী কক্ষপথে (লো আর্থ অরবিট) সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমোদন দিয়েছে। ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্পের মাধ্যমে মহাকাশেই এআই ডেটা সেন্টার পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এই সিদ্ধান্তে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

সংগঠনটি এর আগেও স্যাটেলাইটের প্রতিফলিত আলো নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তাদের আশঙ্কা, স্যাটেলাইটের উজ্জ্বল আলো দৃশ্যমান ও অবলোহিত (ইনফ্রারেড) তরঙ্গ ব্যবহার করে পরিচালিত জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করতে পারে।

এ ছাড়া বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরবর্তী সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার ফলে বায়ুদূষণ বাড়তে পারে। কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা বেড়ে গেলে সংঘর্ষের ঝুঁকিও তৈরি হবে। এসব কারণে মহাকাশভিত্তিক গবেষণা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

তবে প্রকল্পটির পক্ষে এফসিসির যুক্তি, মহাকাশে এআই কম্পিউটিং ব্যবস্থা স্থাপন যুক্তরাষ্ট্রের দ্রুত বিকাশমান সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তি খাতকে এগিয়ে নেবে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, "যুক্তরাষ্ট্র বিশ্বকে সুপার ইন্টেলিজেন্সের যুগে নেতৃত্ব দিচ্ছে।" তার মতে, এই উদ্যোগ মানবজাতিকে কারদাশেভ টাইপ-২ সভ্যতার আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। এ ধরনের সভ্যতা সূর্যের বিপুল শক্তি ব্যবহার করতে সক্ষম।

স্পেসএক্সের যুক্তি, পৃথিবীতে এআই ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। অন্যদিকে মহাকাশে স্যাটেলাইটগুলো প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করে পরিচালিত হতে পারবে। এতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমার পাশাপাশি পরিবেশের ওপর চাপও কমবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

তবে এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব নিরীক্ষা সংস্থা (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এ প্রযুক্তি বাস্তবায়নে বড় ধরনের প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে।

ডেটা সেন্টারের কম্পিউটিং যন্ত্রপাতি প্রচুর তাপ উৎপন্ন করে। মহাকাশে এসব যন্ত্রের তাপ কার্যকরভাবে অপসারণ করা কঠিন হতে পারে। এটি প্রকল্পটির অন্যতম বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ। পাশাপাশি কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হবে এবং সংঘর্ষের ঝুঁকি বাড়বে।

এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে মোট অনুমোদিত সংখ্যার অন্তত ১০ শতাংশ বা ১ লাখ স্যাটেলাইট এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ স্থাপন করতে হবে।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। এরই মধ্যে মহাকাশের বিভিন্ন কক্ষপথে জমে থাকা বর্জ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। স্পেসএক্সের ৬০০ কিলোমিটারের বেশি উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলোকে কক্ষপথের বাইরে নির্দিষ্ট ‘গ্রেভইয়ার্ড অরবিটে’ সরিয়ে নেওয়ার প্রস্তাবের বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি এফসিসি।

প্রকল্পটি নিয়ে আপত্তি জানিয়েছে অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট বিভাগ লিওসহ অন্যান্য প্রতিষ্ঠানও। তাদের মতে, অনুমোদন পেলেও স্পেসএক্সের পক্ষে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট বাস্তবে স্থাপন করা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

এদিকে কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসি চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়ে সতর্ক করেছে। ‘স্পেস-বেইজড ডেটা সেন্টারস রোডম্যাপ: দ্য কেস ফর কশন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরে এ ধরনের প্রকল্পের ঝুঁকি পুরোপুরি বোঝার আগেই মহাকাশভিত্তিক ডেটা সেন্টার বাস্তবতায় রূপ নিতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে প্রত্যাশিত এআই ডেটা সেন্টারের মাত্র ১০ শতাংশও মহাকাশে স্থাপন করতে হলে প্রতিবছর ৭০০টির বেশি বড় রকেট উৎক্ষেপণ করতে হবে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় দুটি রকেট উৎক্ষেপণের প্রয়োজন হবে।

এই বিপুলসংখ্যক স্যাটেলাইট রাতের আকাশের চেহারা আমূল বদলে দিতে পারে। পাশাপাশি নিম্ন পৃথিবী কক্ষপথে মহাকাশবর্জ্যের বিশাল স্তূপ তৈরি, কক্ষপথ থেকে স্যাটেলাইট ফিরে আসার সময় প্রাণহানি ও সম্পদের ক্ষতি, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ক্ষয় এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঝুঁকিও রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

স্যাটেলাইটস্পেসএক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে