Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

অগ্নিঝুঁকি আগাম শনাক্তে এআই ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৫:১০
শেয়ার করুন:
অগ্নিঝুঁকি আগাম শনাক্তে এআই ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত, দুর্ঘটনা প্রতিরোধ ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রচলিত নিরাপত্তাব্যবস্থার সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত করা গেলে অগ্নিকাণ্ডের সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করে আগাম সতর্কতা দেওয়া সম্ভব।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব বিষয় উঠে আসে। ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) আয়োজনে দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন।

মূল প্রবন্ধে রিয়াদ হাসনাইন বলেন, “দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এআই প্রযুক্তির মাধ্যমে আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের দিকে গুরুত্ব দিতে হবে।” এ জন্য অগ্নি ও সাইবার নিরাপত্তাকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনার পাশাপাশি এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে জাতীয় নির্দেশিকা প্রণয়নের প্রস্তাব দেন তিনি।

তিনি জানান, বিদ্যমান সিসিটিভি ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও ফায়ার অ্যালার্মের সঙ্গে এআই যুক্ত করে আগুন, ধোঁয়া, বৈদ্যুতিক যন্ত্রপাতির অতিরিক্ত তাপ ও জরুরি বহির্গমন পথে প্রতিবন্ধকতা শনাক্ত করা সম্ভব। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, এআই প্রযুক্তি মাত্র ০.০১৬ সেকেন্ডে আগুন বা ধোঁয়া শনাক্তের জন্য সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করতে পারে। ঝুঁকি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো এবং ফায়ার সার্ভিসকে অবহিত করার ব্যবস্থাও রাখা সম্ভব।

সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম, বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম।

সেমিনারটি সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান।
উল্লেখ্য, ২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক এবং অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।


এআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে