অনারের নতুন ফোল্ডেবল ফোন
বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক

ম্যাজিক ভি৬
চীনভিত্তিক ফোন কোম্পানি অনার আন্তর্জাতিক বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’। আকর্ষণীয় সোনার ফ্রেম ও লাল রঙের পেছনের ডিজাইনের এই ফোন স্যামসাংয়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে। ডিভাইসটির দাম শুরুতে ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ১ হাজার ৭০০ ইউরো) রাখা হলেও আগস্ট থেকে তা বেড়ে ২ হাজার পাউন্ডে পৌঁছাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদপত্র দ্য গার্ডিয়ান।
পাতলা ও হালকা এই ফোল্ডেবল ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির কভার ডিসপ্লে ও ৭.৯৫ ইঞ্চির অভ্যন্তরীণ ওলেড স্ক্রিন। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, ১৬ জিবি র্যাম; সঙ্গে রয়েছে ৫১২ জিবি স্টোরেজ। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ও আলট্রা-ওয়াইড সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেলের ৩এক্স টেলিফটো লেন্স।






