Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গ্যাজেট

এবার রান্নাঘরে শাওমি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭
শেয়ার করুন:
এবার রান্নাঘরে শাওমি

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট।

শাওমি বলছে, তাদের স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের সুবিশাল ধারণক্ষমতা রান্নায় বহুমুখী সুবিধা নিশ্চিত করবে। এর উন্নত ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং সিস্টেম সমানভাবে গরম বাতাস ছড়িয়ে দিয়ে খাবার নাড়া দেওয়ার ঝামেলা ছাড়াই রান্না শেষ করে। পাশাপাশি, ডিভাইসটির ৪০ থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আল্ট্রা-ভার্সেটাইল তাপমাত্রা এয়ার ফ্রাইং থেকে শুরু করে বেকিং, ফারমেন্টেশন, দই তৈরি, ডিফ্রস্টিং ও ফল শুকানোর মতো কাজ করতে সক্ষম। শাওমি হোম অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ্লায়েন্সটি নিয়ন্ত্রণ করতে পারবেন, ১০০টি ক্লাউড রেসিপি দেখতে পারবেন ও ২৪ ঘণ্টা পর্যন্ত রান্নার সময় আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন। এর ‘হাই-টেম্পারেচার ডিগ্রিজ ফিচার’ অতিরিক্ত চর্বি ও তেল ফিল্টার করতে সহায়তা করে।

খাবার তৈরির প্রস্তুতি আরও সহজ করে তুলতে শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারে রয়েছে আট সুবিধা। এরমাধ্যমে শুধু ভাতই নয়, বরং প্রতিদিনের নানা ধরনের খাবারও সহজে ও সুবিধাজনকভাবে প্রস্তুত করা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা শাওমি হোম অ্যাপের মাধ্যমে রান্না নিয়ন্ত্রণ, রান্নার সময় নির্ধারণ ও ভাতের টেক্সচার পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর স্মার্ট টেম্পারেচার সেন্সর ভাত পুড়ে যাওয়া বা মাড় উপচে পড়া রোধ করতে সক্ষম। এ ছাড়া, ডিভাইসটিতে ২৪ ঘণ্টার ডিলে টাইমার, ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা, নন-স্টিক ইন্টেরিয়র এবং সহজে পরিষ্কার করার জন্য আলাদা করা যায় এমন ঢাকনা ও স্টিম ভালভ রয়েছে।

শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারে ভাতের পাশাপাশি ১০ ধরনের রান্নার সুবিধা রয়েছে, যা প্রতিদিনের রান্নাকে আরও দ্রুত ও সহজ করে তোলে। এর ছয়-স্তরবিশিষ্ট ইনার পট তাপ সমানভাবে ছড়িয়ে দেয় ও খাবার দীর্ঘ সময় ধরে গরম রাখে। এতে মাত্র ৩০ মিনিটে ভাত রান্না, ২৪ ঘণ্টার শিডিউলিং সুবিধা, ১২ ঘণ্টা খাবার গরম রাখার ফিচার ও সহজে ব্যবহারের জন্য এর ওপরের অংশে টাচ কন্ট্রোল রয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, তাদের নতুন আনা ইলেকট্রিক কেটলি ২ লাইটে রয়েছে ১ হাজার ৫০০ ওয়াট হিটিং পাওয়ার ও ১.৫ লিটার পানি ধারণক্ষমতা। এর ভেতরের অংশে ৩০৪ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল রয়েছে, যা মসৃণ হওয়ায় সহজেই পরিষ্কার করা যায়। পাশাপাশি, এর রাউন্ডেড-এজ স্পাউট পানি ঢালার সময় ছিটকে পড়া কমিয়ে সাবলীলভাবে পানি ঢালতে সহায়তা করে। একই সঙ্গে এর ডাবল-লেয়ার ইনসুলেশন দুর্ঘটনাবশত গরম পানিতে পুড়ে যাওয়ার ঝুঁকি কমায়।

পণ্য চারটি দেশ জুড়ে সব শাওমি অথরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের মূল্য ১৫ হাজার ৯৯৯, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারের মূল্য ৮ হাজার ৯৯৯, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারের মূল্য ১০ হাজার ৫৫০ ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটের মূল্য ৩ হাজার ৩৯৯ টাকা।

রান্নাঘরশাওমিস্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্সএয়ার ফ্রায়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!