গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট।
শাওমি বলছে, তাদের স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের সুবিশাল ধারণক্ষমতা রান্নায় বহুমুখী সুবিধা নিশ্চিত করবে। এর উন্নত ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং সিস্টেম সমানভাবে গরম বাতাস ছড়িয়ে দিয়ে খাবার নাড়া দেওয়ার ঝামেলা ছাড়াই রান্না শেষ করে। পাশাপাশি, ডিভাইসটির ৪০...