Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি করে শীর্ষস্থান

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯
শেয়ার করুন:
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি করে শীর্ষস্থান

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় পরীক্ষায় নকল করে শীর্ষস্থান দখলের ঘটনা সামনে আসার পর তীব্র বিতর্কে উত্তাল দক্ষিণ কোরিয়া। দেশটির ন্যাশনাল ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া এক পরীক্ষার্থী অবশেষে স্বীকার করেছেন, ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় জালিয়াতি করেছেন। তার এই স্বীকারোক্তিতে কয়েক মাস ধরে চলা সন্দেহের অবসান হলেও নতুন করে প্রশ্ন উঠেছে দেশটির পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে।

রবিবার আইনজীবী লি দন-হোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মুখে মাস্ক পরে নিজের অপরাধ স্বীকার করেন পরীক্ষার্থী হান। তিনি বলেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারণা করেছি। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া আমার ন্যায্য প্রচেষ্টার ফল নয়।’ নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান তিনি।

হান জানান, পরীক্ষার হলে একটি মাইক্রো ক্যামেরা ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলতেন তিনি। এরপর সেই ছবি এআই টুলে পাঠিয়ে উত্তর বের করতেন এবং স্মার্টফোনে সেগুলো দেখে নিতেন। আইনজীবীর মাধ্যমে তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় এরই মধ্যে সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন।

গত এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত পরীক্ষার দুই ধাপেই প্রথম স্থান অর্জন করেছিলেন হান। প্রথম ধাপের ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ নম্বর পান তিনি। প্রায় নিখুঁত এই ফলাফল ঘিরেই শুরু হয় সন্দেহ ও বিতর্ক। অভিযোগ ওঠে, স্মার্ট গ্লাস ব্যবহার করে তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। যদিও শুরুতে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন হান।

তবে শেষ পর্যন্ত তার স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে, জালিয়াতির জন্য তিনি ব্যবহার করেছিলেন মাইক্রো ক্যামেরা, স্মার্টফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।
সিউল মহানগর পুলিশ জানিয়েছে, রবিবার সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে তারা পরীক্ষায় জালিয়াতির বিষয়ে লিখিত স্বীকারোক্তি পেয়েছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনা দক্ষিণ কোরিয়ায় ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে মানসম্মত পরীক্ষার ফলাফল উচ্চশিক্ষা, সামাজিক অবস্থান ও পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পরীক্ষায় এআই ব্যবহার করে প্রতারণার ঘটনা শুধু একটি পরীক্ষার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং পুরো মূল্যায়নব্যবস্থার নিরাপত্তা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বার্ষিক জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক চাপ ও প্রত্যাশা কাজ করে। অনেক শিক্ষার্থী বছরের পর বছর ধরে এই একটি পরীক্ষার প্রস্তুতি নেয়।

এ পরিস্থিতিতে পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে দেশটির সরকার। এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাংবাদিকদের জানান, প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। কলেজে ভর্তি পরীক্ষা সামনে থাকায় সম্ভাব্য জালিয়াতি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


কৃত্রিম বুদ্ধিমত্তাএআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ