Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

বর্ষার ছড়া-কবিতা

পাখি সব করে রব ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৪৭
বর্ষার ছড়া-কবিতা

ছবি এঁকেছেন রজত

মিষ্টি ছোঁয়া

সোমা মুৎসুদ্দী

বৃষ্টি দিনের মিষ্টি ছোঁয়া

লাগল মনে বেশ

রুম ঝুমাঝুম বৃষ্টিতে আজ

ভিজল সারা দেশ।


টুপুর-টাপুর বৃষ্টি ফোঁটা

কচুপাতায় জল

তারই সাথে বৃষ্টিভেজার

নামল বুঝি ঢল।


গল্প হবে দাদির সাথে

বৃষ্টিভেজা দিনে

শৈশবেরই দিনগুলোকে

নিলাম আবার চিনে।


ইষ্টি বৃষ্টি

ফয়সাল আলম

ইষ্টি হলো বৃষ্টি হলো বৃষ্টি এলো ইষ্টি

ইলিশ ভাজা ইলিশ ভাজা আহা! দারুণ কৃষ্টি।

ডালে ডালে সবুজ পাতা হৃদ মাজারে তুষ্টি

বাদলা হাওয়ায় মন খুলে দেয় বদ্ধ দুয়ার মুষ্টি।

বৃষ্টি ছোঁয়ায় হৃদয় দোলায় আহা কী যে মিষ্টি

দুহাত মেলো নাও যে ছুঁয়ে কী অপূর্ব সৃষ্টি!

যাও উড়ে যাও মেঘের ভেলায় সব ছাড়িয়ে দৃষ্টি

ইষ্টি হলো বৃষ্টি এলো বৃষ্টি এলো ইষ্টি!


ঝমঝমা ঝম ঝম

রকিবুল ইসলাম


ঝমঝমা ঝম ঝম

বিষ্টি নামে বিষ্টি নামে

আকাশ জুড়ে মেঘের মেজাজ

থমথমা থম থম।


দূরের বনে সন্ধ্যা নামে

পাখির নাচনকোঁদন থামে

আউলা বাতাস ছুটতে থাকে

রমরমা রম রম।


রাখাল চাষি দূরের বিলে

ছুটতে থাকে সবাই মিলে

আকাশ কাঁপে জমিন কাঁপে

গমগমা গম গম;

বিষ্টি নামে বিষ্টি নামে

ঝমঝমা ঝম ঝম।


আষাঢ়

হাফিয রেদওয়ান


আষাঢ় এলো

ভরে গেল

থৈ থৈ পানি।


ডোবা নালা

শোভা পেল

হলো যে রানী।


কালো মেঘে

বিষ্টি ঝরে

টাপুর-টুপুর।


ছন্দ তালে

নাচন করে

জলের নূপুর।


আষাঢ়ের নদীনালা 

মজনু মিয়া 


মেঘলা আকাশ মেঘে ঢাকা

গুড়ুম গুড়ুম দিচ্ছে ডাক,

‘কই গেলি রে সোনা আমার’

মায়ের এমন করুণ হাঁক।


আষাঢ় মাসের নদীনালা 

জলে জলে থইথই, 

পানকৌড়ি বক শালিকরা

করে বেড়ায় হইচই। 


ছোট মাছের ঝাঁক পাওয়া যায় 

ধরে হাত ছোট জালে,

আষাঢ় মাসের ব্যাঙের ডাকে 

জলের নাচ তালে তালে।


মেঘের ছানা

শাহরিয়ার শাহাদাত


বর্ষারঙে মেঘেরছানা

রঙ ছড়ালো

ঝাপুর-ঝুপুর টাপুর-টুপুর

জল গড়ালো।


বিষ্টিমেয়ে সারাটা দিন

ভিজতে রাজি

গুড়ুম গুড়ুম শব্দ করে

মেঘ বাবাজি!


অথৈ জলে মাঠগুলো

খায় হাবুডুবু

ফিঙের ছানা ভিজেই

হলো জবুথবু।


বিষ্টি ছুঁয়ে সবুজপাতা

দুলকি দুলে

বিষ্টিফোঁটা হীরের কুচি

কদম ফুলে!


মেঘছানারা ডানপিটে খুব

সবাই রাজা

তারাও কি খায় খিচুড়ি আর

ইলিশ ভাজা?


আইফামণি খুলল এখন

আঁকার খাতা

আঁকবে তাতে, বাবার হাতে

রঙিন ছাতা।

ছড়াকবিতাবর্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি