বৃষ্টি জুড়ে
গোলাম নবী পান্না

গ্রাফিকস: আগামীর সময়
ছন্দটা তো মন্দ না তো
আনন্দটা তাতে
বৃষ্টি জুড়ে মিষ্টি সুরে
সৃষ্টি যখন মাতে।
সৃষ্টিখেলায় দৃষ্টি মেলায়
টুপ টুপা টুপ রূপ
এমন ছবি দেখেই কবি
ভাবতে গিয়েই চুপ!
চুপ থেকে এই লেখার মাঝেই
তুলে ধরেন কবি
আষাঢ়-শ্রাবণ দেখা যখন
বর্ষা রূপের ছবি।




