বনের মাঝে কাণ্ডকীর্তি
শাকিব হুসাইন

গ্রাফিকস: আগামীর সময়
এই তো সেদিন
বনের মাঝে
সিংহ রাজা
ছোলা ভাজে
হালুম চিবোয় বুট—
সত্যি কথা
বলছি আমি
নয় মোটেও ঝুট...
বানরছানা
গাছের ডালে
নাচে আবার
তালে তালে
শিয়াল বাজায় ঢাক—
ধিতাং ধিতাং
তবলা বাজায়
কোকিল এবং কাক...
হরিণছানা
একটু দূরে
বটের তলায়
সুরে সুরে
ফাঁদে গানের থিম—
হাতি নাচে
ঘোড়া নাচে
তাক দিমাদিম দিম।




