Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

টুনি হলো প্রজাপতি

পল্লব শাহরিয়ার
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৩
টুনি হলো প্রজাপতি

গ্রাফিকস: আগামীর সময়

ছিল একটা পতঙ্গ। পায়ের মাপের জুতা না পেয়ে ভীষণ পেরেশানিতে পড়ে গিয়েছিল সে। তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই দেখে, ম্যাজিক! মজার এই গল্প লিখেছেন পল্লব শাহরিয়ার

টুনি। টুনি কিন্তু এখন প্রজাপতি। টুনি যখন শুঁয়োপোকা ছিল, তখন সে প্রতিদিন তার পছন্দের লাল রঙের ছোট্ট এক জোড়া জুতা পরে পুরো বাগানের সব গাছের পাতায় হাঁটাহাঁটি করত। তার সবচেয়ে বেশি ভালো লাগত বর্ষার দিনে। এ সময় অনেক গাছে কচি কচি পাতা হয়, সেগুলোর ওপর দিয়ে হাঁটতে তার খুব ভালো লাগে।

একদিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে, তার একটি জুতা কোথাও নেই! সে তখন খুঁজতে শুরু করল; পাতার নিচে, ডালের ফাঁকে, ঘাসের ভেতর। সারা দিন খোঁজার পরও সে কোথাও তার জুতা পেল না। সমস্যা হচ্ছে, সে কখনো জুতা ছাড়া হাঁটেনি। তাই এখন হাঁটতে গেলেই পায়ে ব্যথা লাগছে।

টুনি পড়ল মহাবিপদে। তার তো জুতা ছাড়া চলবে না। উপায় না পেয়ে সে তখন পুকুরপাড়ের মাকড়সার কাছে গেল। সমস্যার কথা জানিয়ে সে মাকড়সাকে তার একটি জুতা দিতে বলল। মাকড়সা অনেক চিন্তাভাবনা করে তাকে একটি জুতা দিয়ে দিল। কিন্তু সমস্যার ওপরে আরেকটি সমস্যা যোগ হলো, মাকড়সার জুতা টুনির পায়ে হচ্ছে না। হবে কীভাবে? মাকড়সার জুতা তো ছোট! টুনির মন আবার খারাপ হয়ে গেল। সে মন খারাপ করে অনেকক্ষণ একটা কলাপাতার নিচে বসে রইল।

মন খারাপ করে থাকলে তো আর হবে না, তাকে যে জুতা খুঁজতে হবে। সে যে গাছে থাকে, সেই গাছের নিচে যে পুকুর, সেখানে একটি ব্যাঙ থাকে। তার মন খারাপ দেখে ব্যাঙ তাকে কারণ জিজ্ঞেস করল। টুনি সব খুলে বলল। এবার ব্যাঙ তার নিজের একটা জুতা টুনিকে দিয়ে দিল। টুনি তো মহাখুশি। সে তার পায়ে জুতা পরে হাঁটতে শুরু করল। কিন্তু একি! জুতা খুলে যাচ্ছে কেন? এ তো মহা সমস্যা! জুতা টুনির পায়ে হয়েছে ঠিকই, কিন্তু সেটি তার পায়ের চেয়ে অনেক বড়। হাঁটতে গেলেই খুলে যায়।

‘এটিও আমার হচ্ছে না’ বলে দুহাতে চোখ ঢেকে পাতায় বসে পড়ল টুনি। মন খারাপ এবার আরও দ্বিগুণ হয়ে গেল। সকাল গড়িয়ে তখন দুপুর, কিছু একটা না করতে পারলে আজ সারা দিন খালি পায়ে হাঁটতে হবে। সেদিক দিয়ে উড়ে যাচ্ছিল একটা ফড়িং। টুনি উত্তেজিত হয়ে ফড়িংকে তার কাছে ডাকল। তার সব সমস্যার কথা খুলে বলল। ফড়িংয়ের কাছে অনেক জুতা ছিল। সে তাকে একটা না, একজোড়া জুতা দিয়ে গেল। টুনি এবার মহাখুশি, কারণ মাকড়সার জুতার মতো এটা ছোট না, আবার ব্যাঙের জুতার মতো বড়ও না। একেবারে তার পায়ের সাইজের।

অবশেষে টুনি তার পায়ে পরার মতো জুতা পেল। আনন্দ নিয়ে সে তার পায়ে জুতা পরল। মাথায় বেণি করে বাইরে যাওয়ার জন্য যেই সে পা বাড়িয়েছে, অমনি তার মনে হলো, সে যেন কাঁটার ওপর দিয়ে হাঁটছে। টুনির সব খুশি একমুহূর্তে উড়ে গেল। সবকিছু মিলে যাওয়া জুতার ভেতর কাঁটা। এবার কী হবে! টুনি আর মন খারাপ নিতে পারছে না। সে এবার সত্যি ক্লান্ত। কোথাও তার জন্য ঠিকঠাক কিছু পাওয়া যাচ্ছে না।

ক্লান্ত আর মন খারাপ নিয়ে সে একটা বড় সবুজ পাতার ওপর গুটিসুটি হয়ে বসে পড়ল। সত্যি সত্যি সে যদি আর জুতা খুঁজে না পায়, তাহলে কী হবে? তাহলে সে হাঁটবে কীভাবে? টুনি এসব ভাবছে আর নিজের চারপাশে একটা নরম, আরামদায়ক গুটি বানাচ্ছে। সারা দিন যে পরিশ্রম গেছে, তাতে টুনির ঘুম চলে আসছে। সে সেই গুটির ভেতর চোখ বুঝে ঘুমিয়ে পড়ল।

এভাবে দিন পার হলো। রাত পার হলো। বৃষ্টি গিয়ে রোদ চলে এলো। বাগানের গাছগুলোতে নতুন নতুন পাতা আর ফুল আসতে শুরু করল। আর টুনি সেই যে তার গুটির ভেতর ঘুম দিয়েছে, সেই ঘুমের ভেতরেই তার শরীরে চলতে থাকল আশ্চর্য কিছু পরিবর্তন।

একদিন সকালে টুনির ঘুম ভাঙল। সে দেখল, রোদের আলো পাতার ফাঁক দিয়ে তার গুটির ভেতর ঢুকছে। সে আস্তে আস্তে গুটি খুলে সেখান থেকে বাইরে বের হয়ে এলো। কিন্তু একি, টুনির আগের শরীর কই! তার এখনকার শরীরটা আরও সুন্দর; লাল, হলুদ আর নীল রঙের পাখা। সে তো অবাক হয়ে তার নতুন পাখাগুলো দেখতে লাগল। দেখতে দেখতে তার জুতার কথা মনে পড়ল। আবার তাকে জুতা খুঁজতে বের হতে হবে। মন খারাপ করে সে তার নতুন রঙিন পাখাগুলো বাতাসে মেলে দিল। আর তখনই শুরু হলো টুনির আশ্চর্য হওয়ার পালা। তাকে আর মাটিতে হাঁটতে হচ্ছে না, সে এখন উড়ছে!

মনের সুখে টুনি আকাশে উড়তে লাগল। জুতার চিন্তা আপাতত বাদ। সে এখন রঙিন প্রজাপতি।

টুনিপ্রজাপতিপতঙ্গগুটিসুটিপাখি সব করে রব
    শেয়ার করুন:
    Advertisement
    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    ১২ আগস্ট ২০২৬, ১০:২১

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ১২ আগস্ট ২০২৬, ১০:১০

    ঋণের বোঝা সামলাতে মার্কিন দরজায় বাংলাদেশ

    ঋণের বোঝা সামলাতে মার্কিন দরজায় বাংলাদেশ

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৪৯

    চায়ে চুমুকের সুখ নেই শ্রমিকের মনে

    চায়ে চুমুকের সুখ নেই শ্রমিকের মনে

    ১২ আগস্ট ২০২৬, ০৮:১৫

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    ১২ আগস্ট ২০২৬, ১১:১২

    সেতু-কালভার্টে আটকে ভৈরবের দম

    সেতু-কালভার্টে আটকে ভৈরবের দম

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৩২

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    ১২ আগস্ট ২০২৬, ১৫:২৯

    পদে পদে বাধায় ভালো নেই তরুণীরা

    পদে পদে বাধায় ভালো নেই তরুণীরা

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৩৭

    আজকের নামাজের সময়সূচি (১২ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (১২ আগস্ট)

    ১২ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    ১২ আগস্ট ২০২৬, ১২:৫৩

    advertiseadvertise