Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপরাধ কিসসা

অমীমাংসিত

বড়দিনে আগুনে উধাও পাঁচ শিশু

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১
শেয়ার করুন:
বড়দিনে আগুনে উধাও পাঁচ শিশু

গ্রাফিকস: আগামীর সময়

একটি বাড়িতে আগুন লাগে ঠিক উৎসবের দিনেই। এর সঙ্গেই শুরু হয় একই পরিবারের পাঁচ শিশুর অন্তর্ধান রহস্য।

১৯৪৫ সালের ২৫ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার ফেয়েটভিল শহরে তখন বড়দিনের উৎসবের আমেজ। আগের রাতে সোডার পরিবারের শিশুরা নতুন খেলনা নিয়ে মেতে ছিল। কিন্তু কয়েক ঘণ্টা পর যে ঘটনা ঘটবে, তা বদলে দেবে পুরো পরিবারের জীবন।

সোডার পরিবারের কর্তা জর্জ সোডার ছিলেন ইতালীয় বংশোদ্ভূত। স্ত্রী জেনিকে নিয়ে পশ্চিম ভার্জিনিয়ার ফেয়েটভিলে বসবাস করতেন তিনি। তাদের ছিল ১০ সন্তান। বড়দিনের আগের রাতে পরিবারের ৯ জন সন্তান বাড়িতে ছিল। এক ছেলে জো তখন সেনাবাহিনীতে কর্মরত থাকায় বাড়িতে ছিল না। রাতের কোনো এক সময়ে জেনি একটি ফোনকল পান। অপর প্রান্তে অচেনা একজনের অদ্ভুত হাসি শুনতে পান তিনি। কিছুক্ষণ পর ছাদের ওপর কিছু পড়ার মতো শব্দও শুনেছিলেন। রাত ১টার কিছু পর জেনির ঘুম ভাঙে ঘরের ধোঁয়ায়। আগুন ছড়িয়ে পড়েছে বাড়ির নিচতলায়। জর্জ ও জেনি দ্রুত সন্তানদের নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। তাদের চার সন্তান— ম্যারিয়ন, জন, জর্জ জুনিয়র ও দুই বছর বয়সী সিলভিয়া বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু বাকি পাঁচজন তখনো ওপরতলায়— ১৪ বছর বয়সী মরিস, ১২ বছর বয়সী মার্থা, ৯ বছর বয়সী লুইস, ৮ বছর বয়সী জেনি জুনিয়র ও পাঁচ বছর বয়সী বেটি।

জর্জ সন্তানদের উদ্ধারে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু ধোঁয়া ও আগুনের কারণে কিছুই দেখতে পাচ্ছিলেন না। বাড়ির পাশে রাখা মইটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্তানদের কাছে পৌঁছাতে নিজের ট্রাকের ওপর উঠে জানালা পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তার দুটি ট্রাকের কোনোটিই চালু হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান সকাল ৮টার দিকে। ততক্ষণে বাড়িটি পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনের পর ধ্বংসাবশেষে পাঁচ শিশুর কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। তবে দমকলপ্রধানের ধারণা ছিল, আগুনের প্রচণ্ড তাপে তাদের শরীর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

কিন্তু এখান থেকেই শুরু হয় রহস্য। জর্জ ও জেনির মনে প্রশ্ন জাগে, আগুনে পাঁচ শিশুর মৃত্যু হলে তাদের হাড়গোড় বা অন্য কোনো চিহ্ন পাওয়া গেল না কেন? পরিবারের দাবি, আগুন লাগার আগে বাড়ির বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করানো হয়েছিল। সেটি ঠিকঠাক ছিল। টেলিফোন মেরামতকারী একজন জানান, বাড়ির ফোনের তার পুড়ে যাওয়ার বদলে কাটা হয়েছিল। পরিবারের সন্দেহ আরও বাড়ে কয়েকটি অদ্ভুত ঘটনার কারণে। আগুনের আগে এক ব্যক্তি বাড়িতে এসে বৈদ্যুতিক ফিউজের সমস্যা থেকে আগুন লাগতে পারে বলে মন্তব্য করেছিলেন। আরেকজন জীবনবীমা বিক্রির চেষ্টা করে জর্জের প্রত্যাখ্যানে ক্ষুব্ধ হয়েছিলেন। পরিবারের ধারণা, আগুনটি পরিকল্পিতভাবে লাগানো হয়ে থাকতে পারে এবং সেই সুযোগে পাঁচ শিশুকে অপহরণ করা হয়েছে।

জর্জ ও জেনি ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করে রহস্য সমাধানে। জর্জ সোডার ১৯৬৯ সালে মারা যান। সন্তানদের ভাগ্যে কী ঘটেছিল, তা জেনে যেতে পারেননি। জেনি বেঁচে ছিলেন ১৯৮৯ সাল পর্যন্ত। তাদের বেঁচে থাকা সন্তান ও পরবর্তী প্রজন্মও রহস্যের উত্তর খুঁজেছে। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

 

আগুনউধাওবড়দিনপাঁচ শিশুঅন্তর্ধান রহস্যঅমীমাংসিতখেলনামরিয়াঅপরাধ কিসসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ