একটি
বাড়িতে আগুন লাগে ঠিক
উৎসবের দিনেই। এর সঙ্গেই শুরু
হয় একই পরিবারের পাঁচ
শিশুর অন্তর্ধান রহস্য।
১৯৪৫
সালের ২৫ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের
পশ্চিম ভার্জিনিয়ার ফেয়েটভিল শহরে তখন বড়দিনের
উৎসবের আমেজ। আগের রাতে সোডার
পরিবারের শিশুরা নতুন খেলনা নিয়ে
মেতে ছিল। কিন্তু কয়েক
ঘণ্টা পর যে ঘটনা
ঘটবে, তা বদলে দেবে
পুরো পরিবারের জীবন।
সোডার
পরিবারের কর্তা জর্জ সোডার ছিলেন
ইতালীয় বংশোদ্ভূত। স্ত্রী জেনিকে নিয়ে পশ্চিম ভার্জিনিয়ার
ফেয়েটভিলে বসবাস করতেন তিনি। তাদের ছিল ১০ সন্তান।
বড়দিনের আগের র...