Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

ব্রাজিলের ভুতুড়ে সৈকত

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৫৮
ব্রাজিলের ভুতুড়ে সৈকত

গ্রাফিকস: আগামীর সময়

ব্রাজিলের সাও পাওলোর ইতানহায়েম শহরের প্রাইয়া দো সোনহো সৈকত পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। কিন্তু সূর্য ডুবে গেলে নাকি বদলে যায় এর চেহারা। কেন? সে গল্প শুনিয়েছেন সৈয়দ ফরহাদ

চাঁদের আলোয় আটলান্টিকের ঢেউগুলো সাদা হয়ে উঠছে বারবার। দূরে, পাথুরে তটের কাছে পাশাপাশি দাঁড়িয়ে ছিল একটি ছেলে আর একটি মেয়ে। কৌতূহলবশত তাদের দিকে এগোতে শুরু করলেন পর্যটক। কিন্তু কয়েক পা যাওয়ার পরই থমকে দাঁড়াতে হলো। কারণ অবয়ব দুটো যেন কুয়াশার মতো ঝাপসা হয়ে গেল। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে।

সৈকতটি ঘিরে এমন গল্প  প্রচলিত বহু বছর ধরে। লোককথা অনুযায়ী, বহু বছর আগে এক তরুণ-তরুণী রাতে সৈকতের পাথুরে অংশে হাঁটছিলেন। এরপর হঠাৎ তারা নিখোঁজ হয়ে যান। কেউ বলেন, বিশাল এক ঢেউ তাদের সমুদ্রে টেনে নিয়েছিল। কেউ আবার বলেন, ঘটনাটির পেছনে ছিল আরও রহস্যময় কিছু। তবে তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি।

এরপর থেকেই নাকি সৈকতে দেখা যেতে শুরু করে সেই যুগলকে। রাত গভীর হলে সমুদ্রের ধারে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষের ছায়া দেখার দাবি করেছেন পর্যটক ও জেলেরা। কাছে যাওয়ার চেষ্টা করলেই অবয়বগুলো অস্পষ্ট হয়ে যায়। কয়েক  মুহূর্ত পর আর কিছুই দেখা যায় না।

এমনকি জেলেরা ঢেউয়ের গর্জনের ফাঁকে ফিসফিস শব্দ শোনার কথাও বলেছেন। আবার নির্জন তট ধরে হাঁটার সময় হঠাৎ মনে হয়েছে কেউ পেছন পেছন আসছে। ফিরে তাকালে অবশ্য কাউকেই দেখা যায়নি।

অবশ্য এসব ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। ইংরেজি ও পর্তুগিজ ভাষার উৎস ঘেঁটে দেখা যায়, এই কিংবদন্তির লিখিত ইতিহাস সীমিত। গবেষকদের ধারণা, এটি মূলত স্থানীয় লোককাহিনি, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও রহস্যময় হয়ে উঠেছে।

প্রাইয়া দো সোনহো তার পাথুরে তট, প্রবল ঢেউ এবং বিপজ্জনক স্রোতের জন্য পরিচিত। অতীতে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। হয়তো কোনো বাস্তব ট্র্যাজেডিই ধীরে ধীরে রূপ নিয়েছে ভূতের গল্পে।

তবু রহস্যের আকর্ষণ তো যুক্তির চেয়ে কম নয়। তাই কোনোদিন যদি প্রাইয়া দো সোনহোতে যান, দিনের আলোয় দেখবেন অপূর্ব এক সমুদ্রতট। কিন্তু রাত নামার পর, যখন চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর সমুদ্রের বাতাস, তখন দূরে দাঁড়িয়ে থাকা দুটি ছায়ামূর্তিকে হয়তো আর সহজে কল্পনা বলে উড়িয়ে দিতে পারবেন না।

কুহকব্রাজিলভুতুড়ে সৈকত
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী কর্নেল অলি

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী কর্নেল অলি

    ০৯ আগস্ট ২০২৬, ১৩:০৮

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

    ০৯ আগস্ট ২০২৬, ১৫:২১

    উধাও মোনালিসা

    উধাও মোনালিসা

    ০৯ আগস্ট ২০২৬, ১৪:১৪

    সায়হাম টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৪০.৪২ শতাংশ

    সায়হাম টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৪০.৪২ শতাংশ

    ০৯ আগস্ট ২০২৬, ১২:৪২

    আজ কোথায় কোথায় ঝরতে পারে বৃষ্টি, গরম কি কমবে?

    আজ কোথায় কোথায় ঝরতে পারে বৃষ্টি, গরম কি কমবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০৮:০৫

    হাম বাড়ছে পাহাড়ে, টিকায় চ্যালেঞ্জ

    হাম বাড়ছে পাহাড়ে, টিকায় চ্যালেঞ্জ

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৩

    বাদ পড়তে পারেন ৮২৭২ ডিলার, টিসিবি ভবন অবরোধ

    বাদ পড়তে পারেন ৮২৭২ ডিলার, টিসিবি ভবন অবরোধ

    ০৯ আগস্ট ২০২৬, ১৮:২০

    জেট ফুয়েলের দাম এবার বাড়ল

    জেট ফুয়েলের দাম এবার বাড়ল

    ০৯ আগস্ট ২০২৬, ১৭:২৪

    advertiseadvertise