Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

বাংলা সাহিত্যে মাসুদ রানা একজনই।

মাসুদ রানার জনপ্রিয়তা

ইসমাইল আরমান
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৫০
মাসুদ রানার জনপ্রিয়তা

প্রতিটি বইয়ে নতুন নতুন দেশ, ভিন্নধর্মী মিশন এবং পদে পদে বিপদ ও রোমাঞ্চ পাঠককে আচ্ছন্ন করে রাখে।

বাংলাদেশের রোমাঞ্চ-সাহিত্যের সবচেয়ে পুরনো, দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় চরিত্র কোনটি— এমন প্রশ্ন এলে সবাই সন্দেহাতীতভাবে বলবেন, মাসুদ রানা। কাল্পনিক এক বাঙালি গুপ্তচর, যে কিনা একই সঙ্গে এদেশি পাঠকের স্বপ্নের নায়ক।

১৯৬৬ সালে জন্ম নিয়ে দীর্ঘ ৬০ বছর পরেও সগৌরবে টিকে আছে চরিত্রটি; এর স্রষ্টা কাজী আনোয়ার হোসেন প্রয়াত হয়েছেন, কিন্তু মাসুদ রানার যাত্রা থামেনি। তার তৈরি করা লেখকরা এখনো অব্যাহত রেখেছেন সিরিজটি। ছয় দশক পেরিয়ে মাসুদ রানা পা রাখতে চলেছে সাত দশকে। তাই প্রশ্ন উঠতেই পারে, এই সিরিজের আকাশচুম্বী জনপ্রিয়তা ও দীর্ঘস্থায়িত্বের রহস্য কী?

আসলে বাংলা সাহিত্যে মাসুদ রানা একজনই। এখানে ফেলুদা, ব্যোমকেশ বক্সী বা কিরীটি রায়ের মতো গোয়েন্দা চরিত্র রয়েছে প্রচুর। এরা সবাই আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস বা আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারোর ছায়ায় গড়ে উঠেছেন। এদের কার্যক্রম ছোট পরিসরের বিভিন্ন চুরি-ডাকাতি বা হত্যারহস্য সমাধানের মধ্যে সীমাবদ্ধ।

মাসুদ রানার সবচেয়ে বড় শক্তি তার চরিত্র।

কিন্তু ইয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ডের মতো স্পাই বলতে যা বোঝায়, মানে যেখানে নায়ককে লড়াই করতে হয় জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের কোনো সমস্যা বা বিপদের বিরুদ্ধে, হয়তো বা রক্ষা করতে হয় পুরো পৃথিবী বা মানবজাতিকে, বাংলায় তেমন চরিত্র বলতে মাসুদ রানা ছাড়া আর কেউ নেই। চরিত্রটির এই অভিনবত্বকে জনপ্রিয়তার একটি অন্যতম কারণ বলে ধরে নেওয়া যেতে পারে। এ কারণেই ৬০ বছর ধরে পাঠক রানার মুখাপেক্ষী। এই দীর্ঘ সময়ে চরিত্রটির আদলে অন্য নায়ক তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন লেখক; কিন্তু সফল হতে পারেননি।

তবে সেটাই একমাত্র কারণ নয়। মাসুদ রানার সবচেয়ে বড় শক্তি তার চরিত্র। দোষে-গুণে ভরা একজন সত্যিকার দেশপ্রেমিক ও মানবতার সেবক হিসেবে তাকে তৈরি করেছেন কাজী আনোয়ার হোসেন। আধুনিক-মনস্ক, কুসংস্কারমুক্ত, দেখতে সুদর্শন, নীতিতে অটল, অন্যকে সাহায্য করার জন্য যে নিজেকে বিপন্ন করতে দ্বিধা করে না। পাঠক তাকে সহজেই আপন করে নিতে পারে, তার জায়গায় নিজেকে কল্পনা করতে পারে। তা ছাড়া কাহিনি নির্বাচনেও অত্যন্ত মুনশিয়ানার পরিচয় দিয়েছেন কাজী আনোয়ার হোসেন।

প্রকাশিত পাঁচ শতাধিক বইয়ে রানাকে ঘুরিয়ে আনা হয়েছে পৃথিবীর প্রায় সব প্রান্তে, মুখোমুখি করা হয়েছে নানা ধরনের বিপদ-আপদ আর চ্যালেঞ্জের। প্রতিটি বইয়ে নতুন নতুন দেশ, ভিন্নধর্মী মিশন এবং পদে পদে বিপদ ও রোমাঞ্চ পাঠককে আচ্ছন্ন করে রাখে। রানার পাশাপাশি কিছু নিয়মিত চরিত্র তৈরি করা হয়েছে সিরিজে, যাদের প্রতি হৃদয়ের টান অনুভব করা যায়।

কাজী আনোয়ার হোসেন।

সর্বোপরি, বইগুলো লেখা হয়েছে অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায়, যা পাঠককে একাত্ম করে দেয় কাহিনির সঙ্গে। এমন একটি চরিত্রকে নিয়ে লেখা সিরিজ যে জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী হবে, তাতে আর আশ্চর্য কী?

মাসুদ রানার ৬০ বছরের দীর্ঘ পথচলা যে খুব সহজ ছিল, তা বলা যাবে না। সবচেয়ে বড় সমালোচনা ছিল (বা এখনো আছে) কাহিনির মৌলিকত্ব নিয়ে। হাতেগোনা কয়েকটি বই ছাড়া সিরিজের অধিকাংশ বই বিদেশি বিভিন্ন কাহিনির ছায়া অবলম্বনে রচিত। যদিও কোনোদিন অস্বীকার করেননি ব্যাপারটা, তারপরও এ নিয়ে প্রচুর ঝড়ঝাপটা পোহাতে হয়েছে কাজী আনোয়ার হোসেনকে। এর পাশাপাশি বইয়ে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট নিয়ে আদালতে যেতে হয়েছে তাকে, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কোনো কোনো বই পুনর্লিখন করতে হয়েছে, এমনকি বইয়ের স্বত্ব নিয়েও মামলা-মোকদ্দমা লড়তে হয়েছে তাকে। কিন্তু গল্পের মাসুদ রানার মতো তিনিও কখনো হার মানেননি, যুদ্ধ করতে করতে এগিয়ে গেছেন। সে জন্যই থামেনি মাসুদ রানার প্রকাশনা। আমরা আজ উদ্‌যাপন করতে পারছি সিরিজটির ছয় দশক পূর্তি।

তাই নিঃসন্দেহে বলে দেওয়া যায়, মাসুদ রানার জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ স্বয়ং কাজী আনোয়ার হোসেন। আমরা তাকে ভুলব না।

মাসুদ রানাকাজী আনোয়ার হোসেনহরর-থ্রিলারজেমস বন্ডরোমাঞ্চরহস্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল