Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

পৃথিবীর সবচেয়ে উঁচু বসতি

এহতেশাম শোভন
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫১
পৃথিবীর সবচেয়ে উঁচু বসতি

ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। বরফে ঢাকা আন্দিজ পর্বতের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি শ্রমিকবোঝাই ট্রাক। চারপাশে কেবল পাথর, বরফ আর ধূসর পাহাড়। বাতাস এতটাই পাতলা যে, কয়েক কদম হাঁটলেই বুক ধড়ফড় শুরু হয়। প্রতিবার শ্বাস নিতে গেলে মনে হচ্ছে ফুসফুস ছিঁড়ে যাবে। এদিকে হাড়কাঁপানো ঠান্ডায় শরীর অবশ হওয়ার জোগাড়। কিছুক্ষণ পরই এই শ্রমিকদের নামিয়ে দেওয়া হবে শাবল আর কুড়াল নিয়ে পাথরের দেয়াল খুঁড়তে। কারণ ওই পাথরের আড়ালেই লুকিয়ে রয়েছে ভাগ্যবদলের হাতিয়ার।

পেরুর একদল মানুষ ঘর বাঁধার জন্য বেছে নিয়েছে লা রিনকোনাডা নামে এমন এক জায়গা, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫১০০ মিটার ওপরে অবস্থিত। পেরুর এ শহরটি বিশ্বের সর্বোচ্চ স্থায়ী জনবসতি হিসেবে স্বীকৃত।

অদ্ভুত ব্যাপার হলো, অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় অর্ধেক হলেও এখানে হাজার হাজার মানুষ বছরের পর বছর বাস করে যাচ্ছে।

লা রিনকোনাডা শহরটি বলিভিয়া সীমান্তের কাছে মাউন্ট আনানিয়া পর্বতের ঢালে অবস্থিত। এর ঠিক ওপরেই রয়েছে লা বেলা দুরমিয়েন্তে নামের একটি হিমবাহ। এখানকার জলবায়ু অনেকটা মেরু অঞ্চলের মতো। সারা বছরই প্রবল শীতের দাপট। এত প্রতিকূল জায়গায় মানুষ কেন থাকে, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। এর উত্তর একটাই, সোনা। এখানে মানুষ আসে ভাগ্যের খোঁজে। এই রুক্ষ পাহাড়ের খাঁজেই লুকিয়ে রয়েছে অমূল্য সম্পদ।

লা রিনকোনাডা মূলত একটি স্বর্ণখনি শহর। শুরুতে এটি ছিল অস্থায়ী খনিশ্রমিকদের ক্যাম্প। সময়ের সঙ্গে সঙ্গে এখানে সোনার খোঁজ পেয়ে মানুষ পরিবার নিয়ে আসতে শুরু করে। অনেকে ভেবেছিলেন, সোনা হয়তো তাদের ভাগ্য বদলে দেবে। সে আশাতেই গড়ে ওঠে স্থায়ী বসতি। বর্তমানে সরকারি হিসাবে এখানে ৭ হাজার মানুষ থাকলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, এ সংখ্যা ৩০ থেকে ৫০ হাজারের কাছাকাছি।

পেরুর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভাগ্য বদলানোর আশায় এখানে ছুটে আসে। কিন্তু এই অপরিকল্পিত জনবসতি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেছে। দীর্ঘ সময় কম অক্সিজেনে থাকার কারণে এখানকার বাসিন্দাদের অনেকেই ক্রনিক মাউন্টেন সিকনেস বা দীর্ঘস্থায়ী পাহাড়ি রোগে ভোগে। এত প্রতিকূলতার মধ্যেও লা রিনকোনাডা এখন রোমাঞ্চপ্রিয় পর্যটকদের প্রিয় গন্তব্য। যারা চরম অভিজ্ঞতা নিতে পছন্দ করেন, তারা বিশ্বের এই সর্বোচ্চ শহরে পা রাখতে চান।

লা রিনকোনাডাবলিভিয়ামাউন্ট আনানিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে