Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

ওয়াকিফের আমাজন অভিযান

মো. ওয়াকিফ হোসেন
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৩
শেয়ার করুন:
ওয়াকিফের আমাজন অভিযান

স্লথ কোলে নিয়ে লেখক

ডকুমেন্টারি স্টাইলের ভিডিও দিয়ে রোমাঞ্চপ্রেমীদের মন জয় করা ভ্লগার মো. ওয়াকিফ হোসেন পা রেখেছিলেন আমাজনের গহিন অরণ্যে। সিনেমা বা বইয়ে আমাজনকে যেভাবে দেখানো হয়, বাস্তবে কি তেমনই?

আমাজন অভিযানের জন্য আমি বেছে নিয়েছিলাম জুন মাসকে। কারণ জুন থেকে অক্টোবর— এই কয়েক মাস বৃষ্টি তুলনামূলক কম হয়। ফলে বন্যপ্রাণীদের সহজে শনাক্ত করা যায় এবং জঙ্গলের ভেতরে কিছুটা হলেও চলাচল সম্ভব হয়। এর বিপরীতে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত আমাজনে চলে তুমুল বর্ষণ। সে সময় বৃষ্টির তোড়ে জঙ্গলের ভেতর হাঁটুপানি জমে যায়। যখন আমি আমাজনে পৌঁছালাম, তখন সবেমাত্র পানি নামতে শুরু করেছে। এর ফলে জঙ্গলের মাটি তখনো পুরোপুরি শুকায়নি, সব জায়গায় গভীর কাদা। আর সেই কাদা একেবারেই চোরাবালির মতো। আমি এমন একটি জায়গায় পা রাখতেই সেই কাদা আমায় টেনে ধরল। ধীরে ধীরে নিচের দিকে তলিয়ে যেতে লাগলাম। কাদার এমন গ্রাস থেকেই শুরু হয়েছিল আমার রোমাঞ্চের কঠিন পরীক্ষা।

আমাজন রেইনফরেস্ট দক্ষিণ আমেরিকার ৯টি দেশের সীমানা জুড়ে বিস্তৃত থাকলেও সাধারণ মানুষের মানচিত্রে ‘আমাজন’ বলতেই সবার আগে ভেসে ওঠে ব্রাজিলের মানাউস শহরের নাম। কারণ, সেখানে পর্যটকদের জন্য বড় বড় বিলাসবহুল ক্রুজ, লাক্সারি রিসোর্ট ও প্যাকেজ ট্যুরের ব্যবস্থা অত্যন্ত সহজ হয়ে গেছে। অবশ্য আমাজনের অরণ্যের সবচেয়ে বেশি অংশ ব্রাজিলেই পড়েছে। কিন্তু প্যাকেজ ট্যুরগুলোতে ওই গহিন আমাজনে সেরকম নিয়ে যাওয়া হয় না। আদিম, ন্যাচারাল আমাজনের খোঁজ পাওয়া তুলনামূলক সহজ পেরু কিংবা ইকুয়েডরে। আমাজনের আদিম রূপ, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা এবং তাদের সংস্কৃতিকে খুব কাছ থেকে চেনার নেশাই আমাকে টেনে নিয়ে গিয়েছিল এই কঠিন পথে। পেরুতে রয়েছে আমাজন নদীর মূল ধারা এবং বাইরের আধুনিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসতি।

আমাজনের বিশাল দাঁতের মাছআমাজনের বিশাল দাঁতের মাছ

আমাজনের মতো এত বড় একটা জায়গায় যাওয়ার আগে আমি অন্তত এক মাস ব্যয় করেছি রিসার্চ আর তথ্য সংগ্রহের পেছনে। এই প্রস্তুতির অংশ হিসেবে পেরুতে যাওয়ার আগে আমার পরিচয় হয় পেরুর এক সাবেক সেনাসদস্যের সঙ্গে। আমাজন জঙ্গল নিয়ে যার রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান। তার হাত ধরেই আমি পা রেখেছিলাম পেরুর ইকুইতোস শহরের সীমানা পেরিয়ে আরও গভীরে।

আমাজনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইকুইতোস শহরের সঙ্গে পেরুর অন্য কোনো অঞ্চলের সড়ক যোগাযোগ নেই। এখানে পৌঁছানোর একমাত্র মাধ্যম আকাশপথ কিংবা জলপথ। ইকুইতোসের যাতায়াত থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য— সবকিছুরই মূল চালিকাশক্তি নদী। এই শহরের বিখ্যাত বেলেন মার্কেটে এমন সব মাছ, বন্য ফলমূল এবং জঙ্গলের দুর্লভ উপাদান বিক্রি হতে দেখা যায়, যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানাবে। বাজারটির পাশেই রয়েছে পানির ওপর ভাসমান অদ্ভুত সব বসতি। নদীর পানির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যেসব বাড়িঘর পানির ওপর ভেসে থাকে। অনেক পরিবারের রান্নাবান্না, বাচ্চাদের চলাচল এমনকি দৈনন্দিন বাজার করার পুরো প্রক্রিয়াটাই চলে নৌকার ওপর ভর করে।

ইকুইতোস থেকে প্রায় চার ঘণ্টা ইঞ্জিনবিহীন নৌকায় নদীপথ পাড়ি দিয়ে পৌঁছেছিলাম একদম যোগাযোগবিচ্ছিন্ন এক আদিবাসী গ্রামে। সেখানেই বোরা আদিবাসী পরিবারের সঙ্গে টানা চার দিন কাটানোর সৌভাগ্য হয়।

ছোটবেলা থেকেই বইয়ের পাতা, হলিউডের সিনেমা আর টেলিভিশনের পর্দায় আমাজনকে দেখে অভ্যস্ত ছিলাম। সেখানে শুধু সাপ, কুমির, অ্যানাকোন্ডা বা বিপজ্জনক পোকামাকড়ের কথাই ফলাও করে প্রচার করা হয়; কিন্তু এ জঙ্গলে টিকতে গেলে যে শারীরিক ও মানসিক লড়াই করতে হয়, তার বিন্দুমাত্র চিত্র কেউ সামনে আনে না। গোসলের পানির কোনো আধুনিক উৎস নেই; নদী থেকে তুলে আনা সেই পানি দেখতে লালচে-কালো এবং তাতে ভেসে বেড়ায় তীব্র মাছের আঁশটে গন্ধ। আর্দ্রতার কারণে কাপড় কখনো পুরোপুরি শুকায় না; পরনের ভেজা কাপড় গায়ে শুকানোর সুযোগই থাকে না, উল্টো দরদর করে সারা দিন ঘামতে হয়। রাতের বেলা বিছানায় মশারির ভেতরে থেকেও রেহাই নেই, কারণ অদৃশ্য কোনো উৎস থেকে রাজ্যের সব পোকামাকড় এসে ঘর ভরে ফেলত। এই বনের মশারা মানুষ দেখলেই যেন ড্রিল মেশিনের মতো শরীরের চামড়া ফুটো করে রক্ত চুষতে শুরু করে। ক্ষতস্থানগুলো ফুলে একেবারে লাল টমেটো হয়ে যায়।

আদিবাসীরা পরম যত্নে জঙ্গল থেকে নিজে হাতে গাছ কেটে সেই কাঠ দিয়েই নৌকা তৈরি করে। সেই নৌকায় চড়েই তারা আমাজন নদীতে মাছ ধরে, নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত করে। গভীর জঙ্গলে গিয়ে বানর শিকার করে, সাপ ধরে কিংবা নদী থেকে মাছ তুলে শহরে গিয়ে তা বিক্রি করে আবার নিজেদের খাবার সংগ্রহ করে। কুমির, সাপ, দুর্লভ প্রজাতির পিংক ডলফিন থেকে শুরু করে অজস্র জাতের মাছের রাজ্যে আমাজন নদী।

হাতে কেইম্যানের বাচ্চাহাতে কেইম্যানের বাচ্চা


সিনেমায় যেভাবে দেখানো হয় যে অ্যানাকোন্ডা মানুষের গলার গন্ধ শুঁকে হিংস্রভাবে তেড়ে আসে এবং এক কামড়েই আস্ত মানুষ গিলে খায়— বাস্তবে তার ছিটেফোঁটাও দেখতে পাইনি। আমি নিজ চোখে দেখেছি অত্যন্ত শান্তিপ্রিয় ও ভীতু স্বভাবের অ্যানাকোন্ডা, যারা বনের কোণে শান্তিতে একা বেঁচে থাকতে ভালোবাসে। অথচ এই নিরীহ প্রাণীগুলোই মানুষ ধরে, কেনে, কেটে টুকরো করে ফেলে এবং বাজারে বিক্রি করে। একইভাবে জঙ্গল জুড়ে ঘুরে বেড়ানো ট্যারান্টুলা মাকড়সা দেখতে যতই ভয়ংকর মনে হোক না কেন, বাস্তবে তারা অত্যন্ত নিরীহ। সেই প্রকাণ্ড মাকড়সা হাতে তুলে নিলে মনে হতো হাতের তালুর ওপর দিয়ে বুঝি কোনো নরম তুলার টুকরো হেঁটে চলে যাচ্ছে। নদীর পাড়ে ঘাপটি মেরে থাকা কেইম্যানের (কুমিরের মতো সরীসৃপ) ছানাগুলোও হাতে তুলে নিয়েছিলাম। রূপকথার বইয়ে যেমন সুদৃশ্য ব্যাঙের কথা লেখা থাকে, ঠিক তেমনই এক বিশাল ও দারুণ সুন্দর ব্যাঙের দেখা মিলেছিল সেখানে। তার শরীরের উজ্জ্বল রঙ এবং মায়াবী চোখগুলো এতটাই আকর্ষণীয় ছিল যে বাংলাদেশের কাদা-জলের ব্যাঙগুলোর কথা মনে পড়লে ভিন্ন গ্রহের প্রাণী বলে ভ্রম হতো।

তবে পুরো চার দিনের এই রোমাঞ্চকর অভিযাত্রায় কপাল মন্দ থাকায় সেই বিখ্যাত অঝোর বৃষ্টির দেখা আমি পাইনি। আকাশে মেঘের আনাগোনা থাকলেও পূর্ণাঙ্গ রেইনফরেস্টের রুপালি বৃষ্টি আমার কপালে জোটেনি। তা সত্ত্বেও প্রকৃতির সঙ্গে এই প্রতিদিনের লড়াই, আদিবাসীদের কুঁড়েঘরে বসে বেঁচে থাকার-টিকে থাকার সংগ্রাম এবং আদিম পৃথিবীর এই নিখাদ রূপ আমাকে এক অন্য উপলব্ধিতে পৌঁছে দিয়েছিল।

আমাজনঅভিযানডকুমেন্টারিওয়াকিফবন্যপ্রাণীজঙ্গলরেইনফরেস্টঅরণ্যেখোলা হাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক