Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

বাঁশিওয়ালাদের বিশ্বকাপ

আখলাকুজ্জামান অনিক
আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:২৭
বাঁশিওয়ালাদের বিশ্বকাপ

বিচিত্র সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন বিশ্বকাপের রেফারি-লাইন্সম্যানরা। লিখেছেন আখলাকুজ্জামান অনিক

গল্পটা শুরু করা যাক আজকের চেনা এক দৃশ্য দিয়ে— মাঠে ফাউল হলেই রেফারির পকেট থেকে বেরিয়ে আসা হলুদ বা লাল কার্ড। এ সহজ জিনিসটাও কিন্তু বিশ্বকাপের শুরু থেকে ছিল না। ১৯৬৬ সালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও রাত্তিনকে মাঠ থেকে বের করে দেওয়া হলেও ভাষার জটিলতায় তিনি নিজেই বুঝতে পারছিলেন না কেন তাকে বের করা হচ্ছে। এ বিশৃঙ্খলা দেখেই রেফারি কেন অ্যাস্টনের মাথায় খেলে যায় এক অভিনব বুদ্ধি। রাস্তার ট্রাফিক সিগন্যাল দেখে তার মনে হলো, রঙেই যদি বোঝানো যায় অপরাধের মাত্রা! সে থেকেই জন্ম নেয় হলুদ আর লাল কার্ড, যা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপে চালু হয়ে আজও টিকে আছে।

রেফারিং মানেই যে শুধু বিতর্ক, তা নয়— কখনো কখনো তা রীতিমতো রেকর্ডও গড়ে। ১৯৭৪ সালের ফাইনালে ইংলিশ রেফারি জ্যাক টেলর খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় পশ্চিম জার্মানির বিপক্ষে পেনাল্টি দিয়ে বসেন— বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম পেনাল্টি। এর ঠিক উল্টো ঘটনা ঘটে চার বছর পর, ব্রাজিল-সুইডেন ম্যাচে। শেষমুহূর্তে ব্রাজিলের জিকো হেড করে বল জালে পাঠানোর ঠিক মুহূর্তেই ওয়েলশ রেফারি ক্লাইভ থমাস খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন— বল জালে ঢোকারও ঠিক আগে। গোল বাতিল আর এই এক সেকেন্ডের বাঁশিই হয়ে থাকে ফুটবলের অন্যতম আলোচিত মুহূর্ত।

রেফারিদের কড়া সিদ্ধান্ত এমনভাবে বদলে দিয়েছে ফাইনালের রঙও। ১৯৯০ সালের ফাইনালে মেক্সিকান রেফারি এদগার্দো কোদেসাল আর্জেন্টিনার দুই ফুটবলার পেদ্রো মনসন ও গুস্তাভো দেসোত্তিকে লাল কার্ড দেখান— বিশ্বকাপ ফাইনালে প্রথমবার এক ম্যাচে দুই খেলোয়াড় লাল কার্ড দেখলেন। ষোলো বছর পর, ২০০৬ সালের ফাইনালে ঘটে আরেক নাটক। জিনেদিন জিদান ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে লক্ষ্য করে যে হেড-বাট মারেন, তা রেফারি হোরাসিও এলিসোন্দোর চোখ এড়ায়নি— আর তাতেই নিজের ক্যারিয়ারের একদম শেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জিদানকে।

রেফারিরাও তো মানুষ, ভুল তাদেরও হয়। ২০১০ সালে ইংল্যান্ড-জার্মানি ম্যাচে ফ্র্যাংক ল্যাম্পার্ডের শট গোললাইন বহু দূর পেরিয়ে গেলেও রেফারির চোখে তা ধরা পড়েনি, গোল দেওয়াই হয়নি। টিভি রিপ্লেতে সবাই দেখলেও মাঠের রেফারি তা মিস করে যান। এই এক ভুলই ফিফাকে বাধ্য করে গোললাইন প্রযুক্তি নিয়ে ভাবতে আর কয়েক বছরের মধ্যেই তা যুক্ত হয় মাঠে।
এরপর আসে সবচেয়ে বড় বিপ্লব— ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রথমবার চালু হয় ভিএআর। আর এই নতুন প্রযুক্তির অভিষেকটাও হয় রীতিমতো নাটকীয়। ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচে গ্রিজমান বক্সের ভেতর পড়ে গেলে রেফারি আন্দ্রেস কুনিয়া প্রথমে পেনাল্টির আবেদন উড়িয়ে দেন। কিন্তু মাঠের পাশে থাকা মনিটরে রিপ্লে দেখেই মত পাল্টে ফেলেন তিনি, দিয়ে দেন পেনাল্টি— বিশ্বকাপ ইতিহাসে ভিএআরের মাধ্যমে দেওয়া প্রথম সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার সমর্থকরা তখনো ক্ষোভে ফুঁসছেন, ঠিক তার চার মিনিটের মাথাতেই আবার ভিএআরেরই সাহায্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে যায় অস্ট্রেলিয়া নিজেরাই! সেই একই ম্যাচে পরে আরেকটা গোল আবার নিশ্চিত হয় গোললাইন প্রযুক্তিতে।
ভিএআরের মাঠের পাশের মনিটরে গিয়ে রিপ্লে দেখার দৃশ্য আর হাত দিয়ে আকাশে বানানো সেই চৌকো ‘টিভি স্ক্রিন’ ভঙ্গিটাও কম মজার নয়— রেফারির এই ইশারা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে, খেলোয়াড়, দর্শক, এমনকি মাঠের বাইরের মানুষজনও মজা করে সেটা নকল করা শুরু করেন। ২০২২ বিশ্বকাপে যুক্ত হয় আরও একধাপ উন্নত প্রযুক্তি— সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি, যেখানে বলের ভেতরেই বসানো থাকে সেন্সর।

এবার আসা যাক হাল আমলে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে চলা এ বিশ্বকাপে রেফারিংয়ের বহরও ইতিহাসের সবচেয়ে বড়। এবার ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী ও ৩০ জন ভিডিও সহকারী রেফারি বাছাই করা হয়েছে— ৪৮ দল আর ১০৪ ম্যাচের নতুন ফরম্যাটে যা এক রেকর্ড। এই দলে আছেন ছয়জন নারী কর্মকর্তাও, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের তোরি পেনসো আর মেক্সিকোর কাতিয়া ইতজেল গার্সিয়া নিজেদের দেশ থেকে পুরুষদের বিশ্বকাপে মাঠের রেফারি হওয়া প্রথম নারী। তালিকায় সবচেয়ে চেনামুখ পোল্যান্ডের সিমোন মার্চিনিয়াক, বর্তমান রেফারিদের মধ্যে একমাত্র যিনি আগে বিশ্বকাপ ফাইনাল— ২০২২ সালেরটা পরিচালনার অভিজ্ঞতা নিয়ে নামছেন এবার। সঙ্গে আছেন ইংল্যান্ডের অ্যান্থনি টেলর আর মাইকেল অলিভারের মতো প্রিমিয়ার লিগ-পরিচিত মুখও।

তবে সব গল্পই যে মধুর, তা নয়। নেদারল্যান্ডসের ভিএআর রব ডিপারিংককেও ইংল্যান্ডে গ্রেপ্তার হওয়ার পর বাদ পড়তে হয়, তার জায়গা নেন ফ্রান্সের উইলি দেলাজোদ। বোঝাই যাচ্ছে, মাঠের বাইরের নাটকও রেফারিদের পিছু ছাড়ে না। আর মজার ব্যাপার হলো, ফাইনালে কে বাঁশি বাজাবেন, তা আগে থেকে ঠিক করাই থাকে না।

প্রতিটি ম্যাচের তিন-চার দিন আগে রেফারিদের সাম্প্রতিক ফর্ম দেখে দায়িত্ব দেওয়া হয়, আর কোনো রেফারি নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে পারেন না বলে নকআউট পর্বের জন্য আগে থেকে কোনো তালিকাও বানানো যায় না। সুইডেনের রেফারি গ্লেন লিন্ডবার্গের একটা মজার অভিজ্ঞতাও এই প্রসঙ্গে উঠে এসেছে— নিজের দেশ যত দূর যাবে, তার নিজেরই তত বাদ পড়ার শঙ্কা, তাই নিজ দেশকে সেমিফাইনালের আগে বিদায় নিতে দেখাটাও তার কাছে হয়ে ওঠে অদ্ভুত এক স্বস্তির মুহূর্ত।
ফুটবলের ইতিহাস যেখানে খেলোয়াড়দের কীর্তিতে ঠাসা, সেখানে রেফারিদের এই নীরব লড়াইটা প্রায়ই থেকে যায় আড়ালে। অথচ বাঁশিওয়ালাদের একটা সিদ্ধান্তই লিখে দেয় ইতিহাসের নতুন পাতা— কখনো ট্র্যাজেডি হয়ে, কখনোবা নিছক কমেডি হয়ে।

বিশ্বকাপইংল্যান্ডআর্জেন্টিনাঅধিনায়কখোলা হাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise