Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

ব্র্যান্ডের নাম মুছে শহরের নাম

শুভ রহমান
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৩২
ব্র্যান্ডের নাম মুছে শহরের নাম

মেটলাইফ স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন বিশ্বসেরা স্টেডিয়ামগুলোর সবুজগালিচায়। কিন্তু যারা নিয়মিত ফুটবল বা অন্যান্য খেলাধুলা অনুসরণ করেন, তারা খেলা দেখতে গিয়ে কিছুটা খটকার মধ্যে পড়েছেন।

যে স্টেডিয়ামটিকে তারা এতদিন ‘মেটলাইফ স্টেডিয়াম’ বা ‘মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম’ নামে চিনতেন, বিশ্বকাপের অফিসিয়াল শিডিউল বা টিকিটে সেগুলোর নাম দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপ উপলক্ষে বেশ কয়েকটি বিশ্বখ্যাত স্টেডিয়ামের নাম সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

তবে এটি কোনো প্রশাসনিক বা মালিকানা পরিবর্তনের কারণে নয়, বরং ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘ফিফা’র কঠোর বাণিজ্যিক নীতিমালার মারপ্যাঁচে ঘটেছে।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে স্টেডিয়ামের নাম বদলে ফেলার মূল কারণ ফিফার একটি বিশেষ নিয়ম, যাকে বলা হয় ‘ক্লিন সাইট রুল’।

আধুনিক যুগের বেশিরভাগ বড় স্টেডিয়ামের নামকরণের অধিকার বড় বড় করপোরেট কোম্পানি কোটি কোটি ডলারের বিনিময়ে কিনে নেয়। কিন্তু ফিফা বিশ্বকাপের নিজস্ব গলোবাল স্পন্সর ও পার্টনার থাকে। ফিফার স্পন্সরদের প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানির নাম যদি স্টেডিয়ামের সঙ্গে যুক্ত থাকে, তবে সেখানে স্বার্থের সংঘাত তৈরি হয়।

তা ছাড়া ফিফা তাদের অফিসিয়াল স্পন্সরদের কাছ থেকে কোটি কোটি ডলার পেয়ে থাকে। বিনিময়ে তারা গ্যারান্টি দেয়, বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামের ভেতর, টিকিট, টিভি সম্প্রচার কিংবা ধারাভাষ্যে অন্য কোনো থার্ডপার্টি ব্র্যান্ডের নাম বা লোগো ফ্রিতে প্রচারিত হতে পারবে না।

যেহেতু স্টেডিয়ামের নাম গণমাধ্যমে লাখো-কোটিবার উচ্চারিত হয়, তাই ফিফা পুরো ভেন্যুকে করপোরেট নামমুক্ত বা ‘ক্লিন’ রাখার নিয়ম করেছে।

নাম পরিবর্তন করতে হয়েছিল মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামেরও। ছবি: উইকিমিডিয়া

ফিফার এই নিয়মের বেড়াজালে পড়ে ২০২৬ বিশ্বকাপের বেশ কয়েকটি হাই-প্রোফাইল ভেন্যু সাময়িকভাবে তাদের বাণিজ্যিক নাম বিসর্জন দিয়ে ভৌগোলিক বা শহরের নামে আত্মপ্রকাশ করেছে। যেমন— নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত ‘মেটলাইফ স্টেডিয়ামটি’ তার নাম মুছে সাময়িকভাবে ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ নামে টুর্নামেন্ট পরিচালনা করছে।

একইভাবে আটলান্টার চোখধাঁধানো ছাদযুক্ত ‘মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামটি’ থেকে মার্সিডিজের ব্র্যান্ডিং সরিয়ে শুধু ‘আটলান্টা স্টেডিয়াম’ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিলিয়ন ডলারের ‘সোফি স্টেডিয়ামটি’ সোফি নামক ফাইন্যান্সিয়াল কোম্পানির নাম বাদ দিয়ে ‘লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম’ নামে ম্যাচ আয়োজন করছে।

একই নিয়মে টেক্সাসের বিখ্যাত ‘এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের’ নাম বদলে রাখা হয়েছে ‘ডালাস স্টেডিয়াম’। মায়ামির ‘হার্ড রক স্টেডিয়াম’ এখন অফিসিয়ালি ‘মায়ামি স্টেডিয়াম’। ফিলাডেলফিয়ার ‘লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড’ তার বাণিজ্যিক নাম বদলে হয়েছে ‘ফিলাডেলফিয়া স্টেডিয়াম’। বোস্টনের ‘জিলেট স্টেডিয়ামের’ নাম সাময়িকভাবে বদলে রাখা হয়েছে ‘বোস্টন স্টেডিয়াম’ এবং সিয়াটলের ‘লুমেন ফিল্ড’ পরিচিতি পেয়েছে ‘সিয়াটল স্টেডিয়াম’ নামে।

এমনকি কানাডার টরন্টোতে অবস্থিত ব্যাংক অব মন্ট্রিয়লের নামাঙ্কিত ‘বিএমও ফিল্ড’ এখন কেবলই ‘টরন্টো স্টেডিয়াম’। বিশ্বকাপের ফাইনাল বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই এই স্টেডিয়ামগুলো আবার তাদের পুরনো বিলিয়ন ডলারের করপোরেট নামে ফিরে যাবে। তবে এক মাসের এই ছদ্মনাম ধারণ প্রমাণ করে, আধুনিক ফুটবলে খেলাধুলার রোমাঞ্চের পাশাপাশি পর্দার পেছনের বাণিজ্যিক সমীকরণ এবং ডলারের যুদ্ধ কতটা শক্তিশালী ও নিখুঁত।

সূত্র: ফিফা, সিবিএস স্পোর্টস, ফক্স স্পোর্টস

মেটলাইফ স্টেডিয়ামক্লিন সাইট রুলনিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত