কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন বিশ্বসেরা স্টেডিয়ামগুলোর সবুজগালিচায়। কিন্তু যারা নিয়মিত ফুটবল বা অন্যান্য খেলাধুলা অনুসরণ করেন, তারা খেলা দেখতে গিয়ে কিছুটা খটকার মধ্যে পড়েছেন। যে স্টেডিয়ামটিকে তারা এতদিন ‘মেটলাইফ স্টেডিয়াম’ বা ‘মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম’ নামে চিনতেন, বিশ্বকাপের অফিসিয়াল শিডিউল বা টিকিটে সেগুলোর নাম দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপ উপলক্ষে বেশ কয়েকটি বিশ্বখ্যাত স্টেডিয়ামের নাম সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে এটি কোনো প্রশাসনিক বা মালিকানা পরিবর্তনের কারণে নয়, বরং ফুটবলের স...