Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পড়াশোনা

পাঠ্যবইয়ের কবিতা পাঠপদ্ধতি

মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
পাঠ্যবইয়ের কবিতা পাঠপদ্ধতি

প্রথম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা বইয়ে ১০০টির মতো কবিতা অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণির একটি শিশু যদি তার পাঠভুক্ত প্রতিটি কবিতা মুখস্থ করে একটি খাতায় লিখে রাখে এবং খাতাটি দ্বাদশ শ্রেণি পর্যন্ত আগলে রাখে, তাহলে সব মিলিয়ে তার ১০০টি কবিতা আত্মস্থ হয়ে যাবে। এভাবে বাংলা কবিতার বৈচিত্র্যপূর্ণ ধারার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মানুষটি সুন্দর মননশীলতারও অধিকারী হবে। পরবর্তী জীবনে অন্য কোনো সাহিত্য না পড়লেও এসব কবিতার ভাব ও ছন্দ তার মননকে গড়ে তুলবে।

তবে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা ছাড়া এ কাজটি অসম্ভব। তাদের প্রতি আমার অনুরোধ আপনারা শিক্ষার্থীদের অন্তত পাঠ্যবইয়ের কবিতাগুলো আত্মস্থ করতে অনুপ্রাণিত করুন। পাশাপাশি পরীক্ষাপদ্ধতিতে কবিতা মুখস্থ লেখা ও ব্যবহারিকে আবৃত্তি অন্তর্ভুক্ত হলে শিক্ষার্থীরা মুখস্থের পাশাপাশি কবিতার ভাব ও বিষয় আত্মীকরণেও সচেষ্ট হবে। না, আমি মুখস্থের পক্ষে নই। তবুও হৃদয়ে কবিতাকে স্থাপন করা জরুরি।

এদেশেই হাজারো মাদ্রাসা শিক্ষার্থী ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই আরবি ভাষার আল কোরআন মুখস্থ করছে। তাই আমার বিশ্বাস আমাদের সন্তানরা বাংলা ভাষায় লিখিত কবিতাগুলোও ধীরে ধীরে মুখস্থ করতে পারবে। এর শুরুটা হোক অন্তত পাঠ্যবইয়ের কবিতা পাঠ থেকেই।

প্রাচীন ও মধ্যযুগের প্রায় সব কবিতাই অন্তমিল রেখে লিখিত হতো ও সুর করে নানান আসরে পাঠ করা হতো। অন্ত্যমিল বজায় রেখে বা ছন্দবদ্ধভাবে লিখিত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো- এতে মুখস্থ করতে সুবিধা হয়। সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ থেকে শুরু করে বাংলা সাহিত্যের আধুনিক যুগের অনেক ক্লাসিক কবির কবিতাই ছন্দবদ্ধভাবে লিখিত। ফলে কবিতাগুলো মুখস্থ করা সহজ।

একুশ শতকের প্রথম দশকেও বাংলাদেশের শিক্ষাপদ্ধতিতে কবিতার প্রথম বা শেষ আট চরণ পরীক্ষার খাতায় মুখস্থ লিখতে হতো। ফলে শিক্ষার্থীদের কবিতা মুখস্থ করতেই হতো। ফলস্বরূপ বৃদ্ধ থেকে শুরু করে মাঝবয়সী বহু বাংলাদেশিরই অনেক কবিতা মুখস্থ রয়েছে। কিন্তু গত ১৫ বছর ধরে সৃজনশীল পদ্ধতি আসার পর বাংলা কবিতা মুখস্থ লিখতে হয় না। এমন শিক্ষার্থী এখন কমই পাওয়া যাবে যার ১০-১২টি কবিতা মুখস্থ রয়েছে। সাহিত্যের মতো বিষয়ে সৃজনশীলতার সঙ্গে চিন্তা করা ও লেখার জন্য হলেও অনেক কবিতা ও কবিতার ছন্দ আত্মস্থ রাখতে হয়। তা না হলে ভিত্তিই গড়ে ওঠে না। আর এতে বাংলা কবিতার নিবিড় পাঠ থেকে শিক্ষার্থীরা যেমন বঞ্চিত হয়, তেমনি শিক্ষার্থীদের নান্দনিকতাবোধের ব্যাপক ঘাটতি থেকে যায়। এই ঘাটতি তারা উচ্চশিক্ষার স্তরে পুষিয়ে নাও নিতে পারে।       (চলবে)

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প