পঞ্চম শ্রেণি
গণিত শূন্যস্থান পূরণ

১. ___ × গুণক = গুণফল।
২. কোনো সংখ্যাকে ___ দিয়ে গুণ করলে গুণফল ঐ সংখ্যাই হবে।
৩. গুণ্যকে ___ দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যায়।
৪. তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা × চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ___।
৫. ১টি ডিমের দাম ৮ টাকা হলে ৪ হালি ডিমের দাম ___।
৬. ভাজ্য = ভাজক × ___ + ভাগশেষ।
৭. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ___ থাকে না।
৮. ভাজক × ভাগফল + ভাগশেষ = ___।
৯. ভাজক ৫, ভাগফল ৭, ভাগশেষ ২ হলে ভাজ্য = ___।
১০. কোনো সংখ্যার চার গুণ ৪০ হলে সংখ্যাটি ___।
১১. ৫ কে ___ দিয়ে গুণ করলে ৩০ হয়।
১২. ৩ ও ৫ এর গুণফল ২০ থেকে ___।
১৩. ৬ একটি ___ সংখ্যা।
১৪. ___ × ৮ = ৪৮।
১৫. ক + ১৫ = ২৫ হলে, ক = ___।
১৬. ৬ ÷ ২ - ১ = ___।
১৭. ঐকিক নিয়মের ক্ষেত্রে অজানা মান ___ দিকে রাখা হয়।
১৮. ৫টি কলমের দাম ৩০ টাকা হলে প্রতিটি কলমের দাম ___ টাকা।
১৯. ১৫ ÷ ৫ × ২ = ___।
২০. খোলা বাক্য সত্য না ___ তা নির্ণয় করা যায় না।
২১. ১৩ একটি ___ সংখ্যা।
২২. ১২০ সংখ্যাটি ৩ দ্বারা ___।
২৩. সবচেয়ে ___ সাধারণ গুণিতককে লসাগু বলে।
২৪. ৪, ৬, ১২ এর গসাগু ___।
২৫. ৩২ এর মৌলিক গুণনীয়ক ___ টি।
২৬. ৩ এর সকল গুণিতকই ___ দ্বারা বিভাজ্য।
২৭. কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করে ঐ ভগ্নাংশের ___ ভগ্নাংশ পাওয়া যায়।
২৮. পূর্ণ সংখ্যা ও ___ ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়।
২৯. মিশ্র ভগ্নাংশ একটি ___ ভগ্নাংশ।
৩০. অপ্রাকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে লবকে ___ দ্বারা ভাগ করা হয়।
৩১. শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর ___।
৩২. বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ___।
৩৩. গড়ের মান সব সময় ___ সংখ্যার কাছাকাছি থাকে।
৩৪. ৫০০০ মিমি = ___ মিটার।
৩৫. ধারাবাহিক ১০০ বছরের সময়কাল হলো ___।
উত্তরমালা
১। গুণ্য ২। এক ৩। গুণক ৪। ৯৯৯০০০ ৫। ১২৮ টাকা ৬। ভাগফল ৭। ভাগশেষ ৮। ভাজ্য ৯। ৩৭ ১০। ১০ ১১। ৬ ১২। ছোট ১৩। জোড় ১৪। ৬ ১৫। ২২ ১৬। ২ ১৭। ডান ১৮। ৬ ১৯। ৬ ২০। মিথ্যা ২১। মৌলিক ২২। বিভাজ্য ২৩। ছোট ২৪। ২ ২৫। ১ ২৬। ৩ ২৭। সমতুল ২৮। প্রকৃত ২৯। অপ্রকৃত ৩০। হর ৩১। ১০০ ৩২। লাভ ৩৩। মাঝের ৩৪। ৫ মিটার ৩৫। ১ শতাব্দী।



