Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

শীতে সুস্থ থাকার উপায়

ডা. রিফাত আল ইমন
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০
শেয়ার করুন:
শীতে সুস্থ থাকার উপায়

ছবি: সাজ্জাদ হোসেন

দুয়ারে কড়া নাড়ছে শীত। সেই সঙ্গে শীতকালীন নানা অসুখ-বিসুখের লক্ষণ দেখা দিচ্ছে। এসব রোগের বেশিরভাগই প্রতিরোধযোগ্য। উপযুক্ত পোশাক, সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান টিকা ও হালকা ব্যায়াম আমাদের সুরক্ষার প্রথম হাতিয়ার।

শীতের শুরু থেকেই সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ত্বকের সমস্যা ও অস্থিসন্ধির ব্যথার মতো নানা স্বাস্থ্য সমস্যা বাড়তে দেখা যায়। এ সময় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বাংলাদেশে শীত তুলনামূলক মৃদু হলেও তাপমাত্রার ওঠানামা, শুষ্ক আবহাওয়া, ধুলোবালি ও বায়ুদূষণের কারণে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।


শীতে শরীরে যেসব পরিবর্তন ঘটে

মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বাইরের তাপমাত্রা কমে গেলে শরীর তাপ ধরে রাখতে রক্তনালি সংকুচিত করে, পেশিতে কাঁপুনি সৃষ্টি করে এবং বিপাকক্রিয়া বাড়ায়। এতে রক্তচাপ বাড়তে পারে এবং হৃৎপিণ্ডকে বেশি কাজ করতে হয়। ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ওপর বাড়তি চাপ পড়ে।

শীতে যেসব রোগের ঝুঁকি বাড়ে

সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা: সাধারণ সর্দির অন্যতম কারণ রাইনোভাইরাস। নাক দিয়ে পানি পড়া, হাঁচি, গলাব্যথা ও হালকা কাশি এর লক্ষণ। সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়। অন্যদিকে ইনফ্লুয়েঞ্জায় হঠাৎ জ্বর, শরীরব্যথা, দুর্বলতা ও শুকনো কাশি দেখা দেয়। শিশু, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগীদের ক্ষেত্রে এটি নিউমোনিয়ায় রূপ নিতে পারে।

নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের রোগ: শিশু ও বয়স্কদের শীতে নিউমোনিয়ার ঝুঁকি বেশি। দ্রুত শ্বাস নেওয়া, বুকের নিচের অংশ দেবে যাওয়া, খেতে না চাওয়া, ঠোঁট নীলচে হওয়া ও অতিরিক্ত ঘুমঘুম ভাব বিপদের লক্ষণ। ঠান্ডা ও ধুলোবালি হাঁপানি এবং সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট বাড়াতে পারে, বিশেষ করে ভোর ও রাতে সমস্যা বেশি হতে পারে।

ডায়রিয়া: শীতকালে শিশুদের মধ্যে রোটাভাইরাসজনিত ডায়রিয়া দেখা যায়। বমি, পাতলা পায়খানা ও জ্বরের কারণে পানিশূন্যতা তৈরি হতে পারে। শীতে তৃষ্ণা কম লাগলেও শরীরে পানির ঘাটতি হতে পারে।

শীতে আর্থ্রাইটিস, বাত ও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্তদের পেশি শক্ত হওয়া এবং অস্থিসন্ধির ব্যথা বাড়তে পারে

হৃদরোগ ও স্ট্রোক: ঠান্ডায় রক্তনালি সংকুচিত হওয়ায় রক্তচাপ বাড়তে পারে। এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বুকে চাপ বা ব্যথা, বাম হাতে ব্যথা ছড়িয়ে পড়া ও অতিরিক্ত ঘাম হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। হঠাৎ মুখ বেঁকে যাওয়া কিংবা হাত-পা অবশ হয়ে যাওয়া স্ট্রোকের সতর্কসংকেত। এমন হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

ত্বক, চুল ও অস্থিসন্ধির সমস্যা: শুষ্ক আবহাওয়ায় ত্বক খসখসে হওয়া, চুলকানি, ঠোঁট ও পায়ের গোড়ালি ফাটা, একজিমা ও খুশকির সমস্যা বাড়ে। অতিরিক্ত গরম পানিতে গোসল ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দেয়। এ ছাড়া আর্থ্রাইটিস, বাত ও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পেশি শক্ত হওয়া এবং অস্থিসন্ধির ব্যথা বাড়তে পারে।

হাইপোথার্মিয়া ও অন্যান্য সংক্রমণ: শরীরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হাইপোথার্মিয়া হয়। তীব্র কাঁপুনি, অসংলগ্ন কথা, বিভ্রান্তি ও ঘুমঘুম ভাব এর লক্ষণ। দরিদ্র, গৃহহীন, শ্রমজীবী ও বয়স্করা বেশি ঝুঁকিতে থাকেন। এ ছাড়া অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, কানের সংক্রমণ এবং বায়ুদূষণের কারণে চোখ জ্বালাপোড়া, কাশি ও শ্বাসকষ্টও বাড়তে পারে।


শীতে সুস্থ থাকতে যা করবেন

শীতকালীন অসুস্থতা থেকে বাঁচতে কয়েকটি অভ্যাস গড়ে তোলা জরুরি।

  • উষ্ণ পোশাক পরুন: একটি মোটা কাপড়ের বদলে কয়েক স্তরের পোশাক পরুন। মাথা, কান, গলা, হাত ও পা ঢেকে রাখুন।
  • হাত পরিষ্কার রাখুন: সাবান-পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুয়ে নিন, বিশেষ করে খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর ও বাইরে থেকে ফিরে।
  • টিকা নিন: ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বার্ষিক ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া উচিত। শিশুদের নির্ধারিত নিউমোকক্কাল ও রোটাভাইরাস টিকা সময়মতো দিন। বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগীরা নিউমোনিয়ার টিকার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
  • পর্যাপ্ত পানি পান করুন: তৃষ্ণা কম লাগলেও নিয়মিত পানি পান করুন। কুসুম গরম পানি গলায় আরাম দিতে পারে।
  • ঘরে বাতাস চলাচল নিশ্চিত করুন: দিনের বেলায় কিছুক্ষণ জানালা খুলে দিন। বালিশ ও তোশক নিয়মিত রোদে দিন।
  • রোদে থাকুন: সকালের মৃদু রোদে কিছুক্ষণ থাকুন। সূর্যের আলো শরীরে ভিটামিন-ডি তৈরিতে সহায়তা করে।
  • ব্যায়াম করুন: প্রতিদিন প্রায় ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। তবে অতিরিক্ত ঠান্ডায় বাইরে ব্যায়াম এড়িয়ে চলুন।
  • পর্যাপ্ত ঘুমান: প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।
  • ধূমপান ও ধুলোবালি এড়িয়ে চলুন: বাইরে গেলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে হাঁপানি ও ফুসফুসের রোগীরা সতর্ক থাকুন।
  • ত্বকের যত্ন নিন: কুসুম গরম পানিতে গোসল করুন। গোসলের পর ময়েশ্চারাইজার বা নারিকেল তেল ব্যবহার করুন। ঠোঁটের জন্য লিপ বাম লাগান।
  • অসুস্থ হলে সতর্ক থাকুন: বিশ্রাম নিন, হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকুন এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন।
  • অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করবেন না: সাধারণ সর্দি-কাশি ও ফ্লু ভাইরাসজনিত। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। এর অপব্যবহারে জীবাণু ওষুধ-প্রতিরোধী হয়ে উঠতে পারে।


শীতের খাবারদাবার

শীতে মৌসুমি শাকসবজি ও ফলমূল বেশি পাওয়া যায়। পালংশাক, লালশাক, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম, মুলা, টমেটো ও শিমে রয়েছে ভিটামিন, খনিজ ও আঁশ। কমলা, মাল্টা, লেবু, পেয়ারা, আমলকী ও আমড়া ভিটামিন-সির ভালো উৎস।

শরীরের কোষ মেরামত ও রোগ প্রতিরোধে মাছ, ডিম, মুরগি, ডাল, ছোলা ও বাদাম খান। মলা ও ঢেলার মতো ছোট মাছ ভিটামিন-এ, ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করে। পরিমিত সরিষা বা সয়াবিন তেল, বাদাম, তিসি এবং ইলিশ ও সার্ডিনের মতো মাছ থেকে স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা-৩ পাওয়া যায়।

এ ছাড়া সবজি, মুরগি ও ডালের স্যুপ, আদা-লেবু-মধুর চা, দুধ ও দুগ্ধজাত খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। দইয়ের প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক। আদা, রসুন, হলুদ, দারচিনি, গোলমরিচে প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, তবে এগুলো কোনো ওষুধের বিকল্প নয়।

অতিরিক্ত তেলে ভাজা খাবার, ফাস্টফুড, চিনি, মিষ্টি ও লবণ কম খান, বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে। শীতের অন্যতম সতর্কতার বিষয় খেজুরের কাঁচা রস। এতে বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে। তাই কাঁচা রস পান করবেন না। ভালোভাবে ফুটিয়ে নেওয়া রস বা তা থেকে তৈরি গুড় খেতে পারেন।

 

লেখক: মেডিসিন, ডায়াবেটিস ও বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক (মেডিসিন), ডিএনসিসি হাসপাতাল, মহাখালী, ঢাকা

শীতঅসুখপ্রতিরোধযোগ্যব্যায়ামসুরক্ষাশ্বাসকষ্টঅস্থিসন্ধিহৃদরোগস্ট্রোকহ্যালো ডক্টর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা