Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস

রক্তদানের আগে মানতে হবে নিয়ম

ডা. খান আনিসুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:০৮
রক্তদানের আগে মানতে হবে নিয়ম

একজন সুস্থ মানুষের দেওয়া রক্ত বাঁচিয়ে দিতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ। সংকটের মুহূর্তে মানুষের পাশে থাকার সবচেয়ে ভালো উপায় হতে পারে রক্তদান। তবে এ ক্ষেত্রে কেবল আবেগ নয়, সচেতনতা ও কিছু সুনির্দিষ্ট গাইডলাইন মেনে চলা অত্যন্ত জরুরি।

আদর্শ রক্তদাতার যোগ্যতা ও বয়সসীমা

নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন অনুযায়ী, একজন রক্তদাতার বয়স ন্যূনতম ১৮ থেকে ৬০ বছর হতে হবে। তবে এই বয়স নির্ধারণের পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে—
• লিগ্যাল বা আইনি দিক: রক্ত দেওয়ার সময় রক্তদাতাকে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হয়। বাংলাদেশে ১৮ বছর বয়সে একজন নাগরিক আইনগতভাবে স্বাধীন সিদ্ধান্ত বা কনসেন্ট দেওয়ার যোগ্যতা অর্জন করেন।
• মেডিকেল বা শারীরিক দিক: ১৮ বছরের নিচে মানুষের শরীর বাড়ন্ত অবস্থায় (গ্রোইং এজ) থাকে। এ সময়ে শরীরে আয়রনের চাহিদা অনেক বেশি থাকে। এ সময় রক্তদান কিশোর বয়সের শরীরের জন্য ক্ষতিকর।
যদিও কাগজে-কলমে ৬০ বছর পর্যন্ত রক্ত দেওয়া যায়, তবে আমাদের জীবনযাত্রার কারণে ৪০ বছর পেরোলেই শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই রক্ত দেওয়ার আগে একজন চিকিৎসকের মাধ্যমে প্রেশার, পালস এবং সাধারণ কিছু শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।

ওজন এবং অন্যান্য শারীরিক শর্ত

• ওজন: আন্তর্জাতিক গাইডলাইনে নারীদের ক্ষেত্রে ন্যূনতম ওজন ৪৫ কেজি বলা হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে নারী ও পুরুষ উভয়ের জন্যই ন্যূনতম ওজন ৫০ কেজি হওয়া উচিত। একজন সুস্থ মানুষের শরীর থেকে সাধারণত ৪৫০ মিলি রক্ত নেওয়া হয়। ওজন কম হলে রক্তদাতার মাথা ঘোরা বা জ্ঞান হারানোর মতো জটিলতা দেখা দিতে পারে।
• হিমোগ্লোবিনের মাত্রা: রক্ত দেওয়ার আগে রক্তদাতার নিজের শরীরে পর্যাপ্ত রক্ত আছে কি না, তা পরীক্ষা করা হয়। পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা ন্যূনতম ১২ থেকে ১২.৫ এবং নারীর ক্ষেত্রে ১১.৫ থেকে ১২ থাকা জরুরি।

রক্তদানে নিষেধাজ্ঞা

সবাই চাইলেই সবসময় রক্ত দিতে পারেন না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘ডেফারেল’ বা রক্তদানে অস্বীকৃতি বলা হয়। এটি দুই ধরনের—

১. সাময়িক নিষেধাজ্ঞা

নির্দিষ্ট কিছু কারণে নির্দিষ্ট সময়ের জন্য রক্ত দেওয়া বন্ধ রাখতে হয়:
• অ্যান্টিবায়োটিক: কেউ কোনো রোগের জন্য অ্যান্টিবায়োটিক খেলে ওষুধের কোর্স শেষ হওয়ার পর কমপক্ষে দুই সপ্তাহ (১৪ দিন) অপেক্ষা করতে হবে।
• ডেঙ্গু: ডেঙ্গু থেকে পুরোপুরি সুস্থ হওয়ার পর পরবর্তী ৬ মাস রক্ত দেওয়া যাবে না।
• নারীদের বিশেষ অবস্থা: মাসিক চলাকালীন রক্ত না দেওয়াই ভালো। এ ছাড়া গর্ভাবস্থায় ও সন্তান জন্মদানের পর প্রথম ৬ মাস (বুকের দুধ খাওয়ানোর সময়) মায়েরা রক্ত দিতে পারবেন না।
• রক্তদানের ব্যবধান: নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে পুরুষরা প্রতি ৪ মাস পরপর এবং নারীরা প্রতি ৬ মাস পরপর রক্ত দিতে পারবেন।

২. স্থায়ী নিষেধাজ্ঞা

কিছু রোগে আক্রান্ত ব্যক্তিরা জীবনে কখনোই রক্ত দিতে পারবেন না—
• যেকোনো ধরনের হৃদরোগ, যাদের হার্টে রিং পরানো বা বাইপাস সার্জারি হয়েছে।
• ক্যানসার বা ম্যালিগন্যান্সির ইতিহাস থাকলে।

বাধ্যতামূলক স্ক্রিনিং টেস্ট

রক্ত সংগ্রহ করার পর রক্তদাতা ও গ্রহীতা— উভয়ের সুরক্ষার জন্য ৫টি স্ক্রিনিং টেস্ট করা আইনি বাধ্যবাধকতা। এই টেস্টগুলোর মাধ্যমে রক্তে কোনো জীবাণু আছে কি না, তা নিশ্চিত করা হয়:
• হেপাটাইটিস বি
• হেপাটাইটিস সি
• এইচআইভি/ এইডস
• সিফিলিস
• ম্যালেরিয়া

লেখক: সহযোগী অধ্যাপক, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

রক্তদানবিশ্ব রক্তদাতা দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    advertiseadvertise