হঠাৎ খিঁচুনি হলে প্রাথমিক চিকিৎসা

গ্রাফিকস: আগামীর সময়
হঠাৎ খিঁচুনি হলে রোগী ও আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক প্রাথমিক চিকিৎসা। সময়মতো ব্যবস্থা নিলে রোগীকে গুরুতর আঘাত থেকে রক্ষা করা সম্ভব। হঠাৎ খিঁচুনি হলে যা করণীয়—
· রোগীকে ঘিরে ভিড় করবেন না। আশপাশের ধারালো, শক্ত বা বিপজ্জনক বস্তু সরিয়ে দিন
· রোগীর মাথার নিচে নরম কাপড় বা বালিশ দিন চেপে ধরে খিঁচুনি বন্ধ করার চেষ্টা করবেন না
· সম্ভব হলে রোগীকে এক পাশে কাত করে রাখুন, যাতে মুখের লালা বা বমি শ্বাসনালিতে প্রবেশ করতে না পারে
· চামচ, আঙুল, পানি, ওষুধ বা অন্য কোনো বস্তু মুখে দেওয়া যাবে না। এতে দাঁত ও মুখের ক্ষতি কিংবা শ্বাসরোধ হতে পারে
· খিঁচুনি কখন শুরু হয়েছে এবং কতক্ষণ স্থায়ী হচ্ছে তা খেয়াল রাখুন
কখন হাসপাতালে নিতে হবে?
খিঁচুনি থামার পর রোগী কিছুক্ষণ অচেতন, বিভ্রান্ত বা ঘুমঘুম অবস্থায় থাকতে পারেন। তবে খিঁচুনি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হলে, পরপর একাধিকবার খিঁচুনি হলে এবং মাঝখানে জ্ঞান না ফিরলে, প্রথমবার খিঁচুনি হলে, অন্তঃসত্ত্বা বা ডায়াবেটিস আক্রান্ত রোগীর খিঁচুনি হলে কিংবা শ্বাসকষ্ট বা গুরুতর আঘাত দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
খিঁচুনির সময় রোগীকে জোর করে ধরে রাখা বা মুখে কিছু ঢোকানো বিপজ্জনক। সঠিক প্রাথমিক চিকিৎসা ও দ্রুত হাসপাতালে নেওয়াই রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লেখক: এমবিবিএস, মেডিকেল অফিসার শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কন্সাল্টেশন সেন্টার



