স্বাস্থ্য টিপস
মেরুদণ্ড ভালো রাখার উপায়

গ্রাফিকস: আগামীর সময়
অফিস কিংবা পড়ার টেবিলে দীর্ঘ সময় বসে থাকা আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। টানা দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে মেরুদণ্ডে প্রচণ্ড চাপ পড়ে, যা থেকে কোমরব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। মেরুদণ্ড ভালো রাখতে এবং কর্মক্ষম থাকতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
ভঙ্গি ঠিক রাখুন: চেয়ারে বসার সময় পিঠ সোজা রাখুন এবং কোমরের স্বাভাবিক বাঁক বজায় রাখুন। কুঁজো হয়ে বসা থেকে বিরত থাকুন।
সাপোর্ট ব্যবহার: চেয়ারে বসার সময় কোমরের পেছনে ছোট কুশন ব্যবহার করুন। এটি মেরুদণ্ডের নিচের দিকে বাড়তি সাপোর্ট দেয়।
পায়ের অবস্থান: দুই পা মেঝেতে সমানভাবে রাখুন এবং হাঁটু প্রায় ৯০ ডিগ্রি কোণে রাখার চেষ্টা করুন।
চোখের উচ্চতা: কম্পিউটার বা মোবাইল স্ক্রিন চোখের সামনে বা লেভেলে রাখুন। ঘাড় অতিরিক্ত নিচু করে কাজ করবেন না।
বিরতি নিন: একটানা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবেন না। প্রতি ৩০ থেকে ৬০ মিনিট পরপর চেয়ার ছেড়ে উঠে ২ থেকে ৫ মিনিট হাঁটাহাঁটি বা নড়াচড়া করুন।
সক্রিয় থাকুন: পিঠ ও কোমরের পেশি মজবুত করতে নিয়মিত ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন।
ভুল অভ্যাস বর্জন: বসে থাকা অবস্থায় বারবার একদিকে কাত হয়ে থাকবেন না। মেরুদণ্ড বা কোমরে ব্যথা হলে নিজের ইচ্ছায় ব্যথানাশক ওষুধ, ইনজেকশন কিংবা জোরে মালিশ করবেন না।
ছোট ছোট এই সতর্কতা মেনে চললে আপনি দীর্ঘ সময় কাজের চাপেও সুস্থ থাকতে পারবেন। কোনো ধরনের ব্যথা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক : এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।



