মানসিক চাপ কমাবেন যেভাবে
ডা. মো. মাহমুদুল হাছান

গ্রাফিকস: আগামীর সময়
মানসিকভাবে বিপর্যস্ত বা চাপে থাকলে কখনো পুরোপুরি ভালো থাকা যায় না। দৈনন্দিন জীবনের যেসব অভ্যাসে পরিবর্তন এনে সহজেই মানসিক চাপ সামলে ওঠা যায়–
- পরিবারের প্রতিটি সদস্যের বোঝাপড়া সুন্দর হলে পারিবারিক জীবন সহজ হয়। সামাজিকভাবে নিজেকে সক্রিয় রাখাও জরুরি
- চিনিযুক্ত খাবার, প্রসেস ও জাংক ফুড এড়িয়ে চলুন।
- নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। হাঁটাচলা, ইয়োগা, সাইক্লিং বা সাঁতার কাটা এক্ষেত্রে দারুণ কার্যকর
- মানসিক চাপ কমাতে প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ ও আড্ডা বাড়ান
- নিজের পছন্দের কাজ যেমন– ভ্রমণ, বাগান করা, ছবি আঁকা, সেলাই বা নতুন কোনো রান্না করা মানসিক প্রশান্তি জোগায়
মানসিক চাপ যদি সামলাতে না পারেন, তবে লজ্জা না পেয়ে দ্রুত সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের মতো পেশাদারদের পরামর্শ নিন।
লেখক: সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি (ইনসিটু)
সিভিল সার্জন অফিস, ব্রাহ্মণবাড়িয়া।



