মেনোপজের পর করণীয়
ডা. ফারহানা মোবিন

গ্রাফিকস: আগামীর সময়
ঋতুস্রাব চিরতরে বন্ধ হয়ে যাওয়াকে মেনোপজ বলে। আমাদের দেশে সাধারণত ৪৫ থেকে ৫০ বছর বয়সে মেনোপজ হয়। জেনে নেওয়া যাক এ সময়ের করণীয়-
- ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন: দুধ, ডিম, পনির, সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম, ফলের বীজ, জলপাই তেল, টক দই, দুধ দিয়ে তৈরি খাবার ভীষণ উপকারী
- যাদের শরীর কিছুটা ভারী, এ সময় তাদের ভাত, রুটি, চিনি ও মিষ্টি পরিহার করতে হবে
- আগে থেকে হরমোনজনিত অসুখ, যেমন: পিএমওএস, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকলে রক্তে হরমোনের তারতম্য থাকে। মেনোপজের আগে থেকেই যাদের এই অসুখগুলো ছিল, চিকিৎসকের পরামর্শ ছাড়া তারা ওষুধ খাবেন না
- যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সিস্টেমিক লুপাস ইরাইথ্রোমেটাস ও রক্তবাহিত কোনো অসুখ আছে অথবা কিডনির কার্যক্ষমতা কমে গেছে, তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে থাকতে হবে
- দৈনিক আড়াই থেকে দুই লিটার পানি পান করতে হবে
- মুড সুইং ও অতিরিক্ত মানসিক চাপ কমাতে নিয়মিত হাঁটাচলা, শারীরিক পরিশ্রম ও ইয়োগা করলে উপকার পাওয়া যাবে
লেখক: মেডিকেল কর্মকর্তা, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড




